BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট:
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
সম্মিলিতভাবে সংকট মোকাবিলার আহ্বান
 
Bush with US Treasury secretary
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের অর্থমন্ত্রীদের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেছেন৻ পরে তিনি বলেন, বিশ্বজুড়ে যে আর্থিক সংকট চলছে আন্তর্জাতিক স্তরেই তার মোকাবিলা করতে হবে৻

বিশ্বের শিল্পেন্নত দেশগুলোর সংগঠন – জি-সেভেন সম্মিলিতভাবে এই বিপর্যয়ের মোকাবিলা করবে একথা জানিয়ে প্রেসিডেন্ট বুশ বলেন, তারা যে বিশ্বের অর্থবাজারগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন সেব্যাপারে তিনি আশাবাদী৻

প্রেসিডেন্ট বুশ বলেছেন বিশ্বজোড়া অর্থনৈতিক তোলপাড় সামাল দিতে বিভিন্ন দেশকে একযোগে কাজ করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেই সে প্রয়াসের নেতৃত্ব দিতে হবে৻

তিনি বলেন, "বিভিন্ন দেশের অর্থনীতিকে আবার স্থিতিশীল করতে, সেখানে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি নিশ্চিত করতে, তাঁদের এই প্রয়াস অব্যাহত থাকবে৻"

মি.বুশ একথাও জানান যে এই সংকট সামাল দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশেষ ভুমিকা রয়েছে, এবং সেইজন্যই তাঁর প্রশাসন যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবে৻

সেই প্রয়াসের অংশ হিসেবেই তিনি হোয়াইট হাউসে বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন ৻ শুক্রবার জি-সেভেনের অর্থমন্ত্রীরা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধানদের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি