BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 10 অক্টোবর, 2008 - প্রকাশের সময় 14:46 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
বিশ্বজুড়ে শেয়ারের মূল্যপতন অব্যাহত
 
share market crash
তোলপাড় অব্যাহত থাকায় শুক্রবার ছ‘টি দেশের শেয়ার বাজারে লেন দেন বন্ধ করে দেয়া হয়

সারা বিশ্বে শেয়ারের মূল্যপতন অব্যাহত রয়েছে৻ ইউরোপের বড়ো প্রায় সবকটি বাজারেই শুক্রবার দিনের শুরুতে সূচকের গতি ছিলো নিম্নমূখী৻ লন্ডন, প্যারিস এবং ফ্রাংকফুর্টে এই সূচক এক পর্যায়ে দশ শতাংশ নেমে গেলেও পরে কিছুটা কাটিয়ে উঠেছে৻

এশিয়ার বাজারেও শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে৻ জাপানের নিকে সূচক দিনের শেষে দশ শতাংশ হ্রাস পেয়েছে৻

শেয়ার বাজারে বিশ্বজুড়ে তোলপাড় অব্যাহত থাকায় রাশিয়া, অস্ট্রিয়া, আইসল্যান্ড, রুমানিয়া, ইউক্রেন এবং ইন্দোনেশিয়া এই ছয়টি দেশে শেয়ার বেঁচা-কেনা বন্ধ করে দেয়া হয়৻

ওদিকে, রাশিয়ার আর্থিক বাজারকে স্থিতিশীল করতে রুশ সংসদের নিম্ন কক্ষ সরকারের আট হাজার ছ‘শ কোটি ডলারের একটি প্যাকেজ পরিকল্পনা অনুমোদন করেছে৻

এই অর্থ আসবে দুটো কিস্তিতে: কেন্দ্রীয় ব্যাংকের পাঁচশ কোটি ডলার মূল্যের সোনা এবং অর্থ সংকট কবলিত ব্যাংক ও কোম্পানীগুলোকে দেওয়া হবে আর বাকি অর্থ দেওয়া হবে মূখ্য ব্যাংকগুলোকে, ঋণ হিসেবে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি