|
নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর জন্য বিএনপি এবং জামায়াতে ইসলামী রোববার নির্বাচন কমিশনের কাছে
লিখিতভাবে আবেদন করেছে৻
এই দুটি দলের নেতারা বলছেন, ১৪ ই অক্টোবর যেহেতু সরকারের সঙ্গে তারা সংলাপে বসে কিছু দাবী তুলে ধরবেন, সে কারণেই তারা নিবন্ধনের জন্য ১৫ ই অক্টোবর থেকে আরও সাতদিন সময় চান৻ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানান, তারা সরকারের সঙ্গে আলোচনায় গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের দাবী জানাবেন, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানার জন্য কিছু সময় নিশ্চয় প্রয়োজন হবে ৻ সেজন্যেই তারা পনেরই অক্টোবরের পর আরও এক সপ্তাহ সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন৻ বিএনপি এবং জামায়াতে ইসলামীর এই আবেদনের ব্যাপারে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তারা আগামী কয়েক দিনের মধ্যেই এই অনুরোধ নিয়ে বসবেন এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন৻ সাখাওয়াত হোসেন জানান, এক সপ্তাহ সময় বাড়ালে তা বর্তমান নির্বাচনী প্রক্রিয়াকে কোন ভাবে ব্যাহত করবে কিনা তা দেখতে হবে৻ সব বিষয় পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||