|
নিবন্ধনের প্রশ্নে পরিবর্তনের ইঙ্গিত
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নিবন্ধনের প্রশ্নে তাদের অবস্থান পাল্টানোর আভাস দিয়েছে৻
বিএনপির নেতারা বলছেন পারিপার্শিক অবস্থা বিবেচনা করে নিবন্ধনের বিরুদ্ধে তাঁদের যে অবস্থান সেটার পরিবর্তন হতে পারে৻ দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেইন বলেছেন আওয়ামী লীগ নিবন্ধন করবে এমন ঘোষণা তাঁরা বিবেচনায় নিয়েছেন৻ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেতারা বলছেন প্রয়োজনে তাঁরা দলের গঠনতন্ত্র সংশোধন করে নিবন্ধন করবেন৻ তবে বি-এন-পি, জামায়াতে ইসলামী দু-দলের নেতারাই বলছেন নিবন্ধেনের ব্যাপারে তাঁদের জোটই চুড়ান্ত সিদ্ধান্ত নেবে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||