|
বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
একদিনের ক্রিকেটে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকেও হারালো বাংলাদেশ৻ ঢাকার মীরপুর জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের আর্ন্তজাতিক
ম্যাচে সাত উইকেটে জিতেছে বাংলাদেশ৻
বাংলাদেশ এর আগে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকার মত প্রথম সারির দলকে হারালেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় এই প্রথম৻ নিউজিল্যান্ড তাদের ৫০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করলে, বাংলাদেশ ৪৫ ওভার ৩ বলে মাত্র ৩ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌছে যায়৻ ৮৫ রানের জন্য বাংলাদেশের জুনায়েদ সিদ্দিক ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন৻ এই জয় এমন সময় বাংলাদেশে পেল যখন ভারতের বিদ্রোহী ক্রিকেট লীগ আই সি এলে বেশ কজন ক্রিকেটার চলে যাওয়ার পর, দলের শক্তি নিয়ে সন্দেহ তৈরী হয়েছিল৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||