|
গঠনতন্ত্র সংশোধন করেছে আওয়ামী লীগ
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশের একটি প্রধান দল আওয়ামী লীগ তাদের গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে৻
দলের নেতারা বলছেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যাতে দলটিকে নির্বাচন কমিশনে নিবন্ধন করা যায়, সে লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে৻ সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগে কোন অঙ্গ সংগঠন থাকবে না, বিদেশেও দলের কোন শাখা থাকবে না৻ এর পাশাপাশি দলের নির্বাচনী ব্যায় এবং প্রার্থী মনোনয়নে স্বচ্ছতা আনার লক্ষ্যেও কিছু পরিবর্তন আনা হয়েছে৻ এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, তাদের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছাত্র, শ্রমিক এবং শিক্ষক সংগঠনগুলো বহাল থাকবে৻ তবে এসব সংগঠন পরিচালিত হবে তাদের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী৻ তিনি আরও জানান, দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের যুক্ত করা হচ্ছে৻ নিবন্ধনের সময়সীমা এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে তারা রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শেষ সময় ১৫ই
অক্টোবর থেকে বাড়িয়ে ২০শে অক্টোবর নির্ধারণ করেছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||