|
তালেবানদের হারানো সম্ভব নয়
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আফগানিস্তানে ব্রিটেনের সবচেয়ে উর্ধ্বতন সামরিক অধিনায়ক হুঁশিয়ারী দিয়েছেন, যে সেখানে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব
নয়৻
একটি ব্রিটিশ সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাতকারে এই অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কার্লটন স্মিথ আরও বলেন, ইসলামী জঙ্গীদের বিদ্রোহ থামাতে হলে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা আপোসরফায় আসতে হবে৻ তবে ব্রিগেডিয়ার ম্মিথ বলছেন, তারা তালেবানদের আক্রমণের ধার অনেকটা ভোঁতা করে দিয়েছেন, কিন্তু ব্রিটিশ সেনাদলেরও অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৻ ব্রিটেনের সানডে টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার মার্ক কার্লটন স্মিথ বলেন আফগানিস্তানে যুদ্ধ করে কতটা কি অর্জন করা যেতে পারে সে প্রত্যাশা কিছুটা কমাতে হবে৻ তিনি একথাও বলেন যে তালেবান যদি একটা রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা করতে সম্মত হয় তাহলে সেটাই হয়তো অগ্রগতির সবচাইতে ভালো সুযোগ এনে দেবে৻ তালেবানের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা কতটা? রহিমউল্লাহ ইউসুফ জাই বলেন, ব্রিটিশরা তাই হয়তো বরাবরই অন্তহীন যুদ্ধের চাইতে আলোচনার মাধ্যমে একটা সমাধানের প্রতি বেশী আগ্রহী৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||