|
দন্ডিতরা নির্বাচন করতে পারবেনা
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশের নির্বাচন কমিশন বলছে, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর জরুরি বিধিমালার আওতায় বিভিন্ন অভিযোগে যারা দন্ডিত হয়েছেন
তারা আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবেননা ৻
তবে, সাধারণ আইনে যারা দন্ডিত হয়েছেন , তাদের নির্বাচনে অংশ নিতে কোন বাধা নেই ৻ নির্বাচন কমিশন বলছে, আগামী নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে আর কারা পারবেনা সে বিষয়ে আইন সুস্পষ্ট ৻ নির্বাচন কমিশনার সহুল হোসেন বলছেন, জরুরি বিধিমালার আওতায় যারা বিভিন্ন অভিযোগে দন্ডপ্রাপ্ত হয়েছেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেননা ৻ এমনকি বিশেষ আদালতে দন্ডপ্রাপ্ত হওয়ার পর উচ্চ আদালতে আপীল চললেও তারা নির্বাচনে লড়তে পারবেননা ৻ মিঃ হোসেন বলেছেন, কিন্তু যারা সাধারণ আইনে আদালতে দন্ডিত হলেও আপীল চলাকালে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে ৻ নির্বাচন কমিশনার মিঃ হোসেন বলছেন, আইন অনুযায়ীই তারা প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করবেন ৻ সেক্ষেত্রে জরুরি বিধিমালায় দন্ডপ্রাপ্তরা মনোনয়নপত্র জমা দিলেও তা বাতিল করা হবে ৻ নির্বাচন কমিশন বলছে, কোন ব্যক্তি নির্বাচন করতে পারল কি পারলনা , সেটা তাদের দেখার বিষয় নয় ৻ নির্বাচনে যোগ্য হতে হলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি প্রয়োজন বলে সহুল হোসেন উল্লেখ করেছেন ৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||