|
কুর্দিদের সঙ্গে সংঘাতে নিহত তুর্কি সেনা
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সংঘর্ষটি হয়েছে তুরস্ক এবং ইরাকের সীমান্তে৻ তুরস্কের সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে ইরাকের ভেতর থেকে বিচ্ছিন্নতাবাদি কুর্দি গেরিলারা
সেনাবাহিনীর একটি ছাউনিতে হামলা চালায়৻
তাদের হাতে ছিল ভারী অস্ত্রশস্ত্র৻ গত একবছরের মধ্যে বিদ্রোহীদের পক্ষ থেকে এই হামলা ছিল সবচেয়ে মারাত্মক৻ একটি হামলায় এত বেশী সংখ্যায় সৈন্যের মৃত্যু সাম্প্রতিক সময়ে এই প্রথম৻ তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইপ এরদোয়ান আঞ্চলিক কয়েকটি দেশ সফর করছেন এখন৻ একটি বৈঠকের সময় এ খবর আসার পর তিনি বলেন সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন ৻ তুরস্কের প্রধানমন্ত্রী আরো বলেন গত মে মাসে ঐ একই জায়গায় এ ধরনের হামলা হয়েছিল৻ কুর্দি বিদ্রোহ দমনের লক্ষ্যে প্রয়োজনে সীমান্ত অতিক্রম করে ইরাকের ভেতরে ঢোকার ব্যাপারে সেনাবাহিনীর ম্যান্ডেট রয়েছে৻ এই ম্যান্ডেটের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে তুরস্কের সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে কয়েকদিনের মধ্যেই৻ সংবাদদাতারা জানাচ্ছেন এই হামলার পর সেনাবাহিনীর ম্যান্ডেটের মেয়াদ যে বাড়বে সন্দেহ নেই৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||