|
আমেরিকা জর্জিয়ার পাশে থাকবে
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনী জর্জিয়ায় গিয়ে বলেছেন আমেরিকা প্রেসিডেন্ট সাকাশভিলির পাশে থাকবে এবং নেটো জোটে ঢোকার ব্যাপারে
জর্জিয়াকে সমর্থন করে যাবে৻
রুশ-জর্জিয়া সংঘর্ষের পর সাবেক সোভিয়েত কিছু দেশ সফরে বেরিয়েছেন ডিক চেনী৻ জর্জিয়া থেকে তিনি এখন ইউক্রেনে গিয়ে পৌছেছেন৻ জর্জিয়ায় মি চেনির সফরটি মাত্র চার ঘন্টা স্থায়ী ছিল, কিন্তু রুশ মাকিন সম্পর্ককে আরো শীতল করে দেবার জন্য তা ছিল যথেষ্ট ৻ মি চেনি জজিয়ার প্রেসিডেন্ট সাকাশভিলির সাতে সংহতি প্রকাশ করে অভিযোগ করেন রাশিয়া জর্জিয়ায় আগ্রাসন চালিয়েছে এবং তার ভাষায় বল প্রয়োগ করে জজিয়ার সীমান্ত পাল্টে দেবার জন্য এক বেআইনি প্রয়াস চালিয়েছে৻ মি চেনি আরো বলেন, রাশিয়ার কাযক্রম - শুধু জর্জিয়া নয় , এই গোটা অঞ্চলের ব্যাপারেই দেশটির প্রকৃত ইচ্ছা সম্পর্কে সন্দেহ জাগিয়ে তুলেছে, এবং গোটা আন্তজাতিক কাঠামোর অংশীদার হিসেবে দেশটির বিশ্বাসযোগ্যতার ওপর তার ছায়া পড়েছে৻ তিনি বলছেন আমেরিকা তার বন্ধু দেশগুলোর সাথে তাদের অভিন্ন স্বার্থ রক্ষার জন্য কাজ করার ক্ষেত্রে তার করণীয় করে যাবে৻ মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আরো বলেন জর্জিয়ার নেটো সদস্যপদ প্রাপ্তির ব্যাপারে আমেরিকা অঙ্গীকারাবদ্ধ৻ মস্কোর কাছে এটা মোটেও গ্রহণযোগ্য হবে না, কারণ তারা জর্জিয়া এবং অন্যান্য সাবেক সোভিযেত দেশগুলোকে তাদের প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখে৻ মি ডিক চেনি যে ভাষায় কথা বলেছেন সেটা এমন এক ধরণের ভাষা যা নিশ্চয়ই রাশিয়াকে ক্ষিপ্ত করে তুলবে৻ কারণ ককেশাস এলাকায় গতমাসের লড়াই উস্কে দেবার জন্য ক্রেমলিন জর্জিয়া এবং মাকিন যুক্তরাষ্ট্রেকেই দোষ দিচ্ছে৻ মস্কোর সন্দেহ যে রাশিয়ার ঘরের পেছনে নিজের অবস্থান পাকা করার জন্য আমেরিকা জর্জিয়াকে ব্যবহার করছে, এবং তারা চাইছে যেন এর মধ্যে দিয়ে কাস্পিয়ান সাগর এলাকার বিপুল তেল ও গ্যাসের মজুতে একটা প্রবেশাধিকার পাওয়া যায়৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||