|
জামিনে মুক্তি পেলেন তারেক
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বুধবার জামিনে মুক্তি পেয়েছেন৻
তার জামিনের বিরুদ্ধে সরকারের অবেদন সোমবার সুপ্রীম কোর্ট খারিজ করার দুদিন পর হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়৻ চাঁদাবাজি এবং দূর্নীতির ডজনখানেক মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারে রহমান গতবছর মার্চ মাস থেকে আটক ছিলেন৻ বিকেলের দিকে কারাকর্তৃপক্ষ তারেক রহমানের মুক্তির ঘোষনা দেয়ার পরপরই ঢাকার পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে কারারক্ষীদের প্রত্যাহার করে নেয়া হয়৻ মুক্তি পেলেও বুধবার রাতেও তারেক রহমান হাসপাতাল কেবিনেই ছিলেন৻ নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়৻ মুক্তি পাবেন এই আশায় বুধবার সকাল থেকেই ঢাকার পি জি হাসপাতাল চত্বরে বিএনপির কয়েক হাজার নেতা কর্মী জড় হয়৻ সারাক্ষনই তারা খন্ড খন্ড মিছিল করে এবং শ্লোগান দেয়৻ এসময় বি এন পি`র সংস্কারপন্থি হিসেবে পরিচিত অংশের একজন নেতা কর্মীদের হাতে হেনস্থার শিকার হন৻ চিকিৎসার জন্য তারেক রহমান কবে বিদেশ যাবেন বা কোন দেশে যাবেন, সে ব্যাপারে দল বা পরিবারের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি৻ সোমবার মি রহমানের জামিনের বিরুদ্ধে সরকারের আবেদন খারিজ হওয়ার পর এ্যাটর্নী জেনারেল সালাহউদ্দিন আহমেদ এবং দূদকের আইনজীবি আনিসুল
হক বলেছেন তারা জামিনের বিরুদ্ধে নিয়মিত আপীল করবেন৻ তবে সুপ্রীম কোর্টের অবকাশকালীন ছুটির জন্য অক্টোবরের আগে সে ধরনের আবেদনের
শুনানী হওয়ার সম্ভাবনা নেই৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||