|
পাকিস্তানে প্রধানমন্ত্রীর গাড়িবহরে গুলি
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির গাড়িবহরের ওপর একটি আক্রমণের ঘটনা ঘটেছে৻
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে মিঃ গিলানি তখন গাড়িতে ছিলেন না, তবে গাড়িবহরটি ইসলামাবাদ বিমানবন্দর থেকে তাকে আনতে যাচ্ছিল৻ মিঃ গিলানির প্রেস সচিব বলেছেন, গাড়িতে দুটি গুলি লেগেছে তবে তা কাঁচ ভেদ করতে পারে নি এবং কেউ আহত হননি৻ দৃশ্যতঃ এটি প্রাণনাশের চেষ্টাই ছিল বলে মনে করা হচ্ছে তবে কারা এ আক্রমণ চালিয়েছে তা স্পষ্ট নয়৻ তবে রাজধানীর এত কাছে এই ঘটনা ঘটায় তা সরকারকে েউদ্বিগ্ন করে তুলেছে েএবং সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে৻ বিবিসির সংবাদদাতা বারবারা প্লেট বলছেন, এর জন্য প্রধানত তালেবান বা আর-কায়েদাকেই সন্দেহ করা হতে পারে৻ কারণ সাম্প্রতিক সেনা অভিযানে শত শত জঙ্গী নিহত হবার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের তালেবানরা এ আক্রমণ চালাতে পারে৻ এছাড়া সাবেক প্রধানমন্ত্রী এবং মিঃ গিলানির পার্টি পিপিপির নেত্রী বেনজির ভুট্টোকে হত্যাকান্ডের জন্য যাদের দায়ী করা হয় - সেই আল-কায়েদাকেও এ আক্রমণের জন্য সন্দেহ করা হতে পারে৻ অন্যদিকে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান প্রদেশের একটি গ্রামে নিকটবর্তী আফগানিস্তান থেকে আসা আন্তর্জাতিক বাহিনীর এক আক্রমণে বেসামরিক লোক সহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে৻ পাকিস্তানের সেনাবাহিনী এই আক্রমণের খবর নিশ্চিত করলেও বলছে যে তারা ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||