|
সিঙ্গুরে কারখানা বন্ধ করেছে টাটা
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভারতে বিক্ষোভের মুখে টাটা কোম্পানী পশ্চিমবঙ্গের সিঙ্গুরে তাদের গাড়ীর কারখানায় কাজ বন্ধ করে দিয়েছে৻
টাটা বলছে ন্যানো নামের কম দামের গাড়ী তৈরীর কারখানাটি অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা শুরু করেছে তারা৻ জমি অধিগ্রহন নিয়ে রাজ্যের বিরোধী তৃনমূলের অব্যাহত বিক্ষোভের মুখে মঙ্গলবার টাটা তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে৻ অধিগ্রহন করা ৪০০ একর জমি কৃষকদের কাছে ফেরত দেয়ার দাবীতে তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জী তাঁর সমর্থকদের নিয়ে গত দশ দিন ধরে টাটার কারখানার বাইরে অবস্থান ধর্মঘট করছেন৻ টাটা বলছে কারখানার আশেপাশে যে সংঘর্ষের পরিস্থিতি চলছে তাতে কারখানার কর্মচারীদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন৻ সে কারনেই কারখানার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে৻ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রাজ্যের ক্ষমতসীন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন জমি নিয়ে বিরোধ সমাধানে সরকার ও বিরোধীরা যখন অলোচনার উদ্যোগ নিচ্ছে তখন টাটার এই সিদ্ধান্ত দুঃখজনক৻ তিনি বলেন রাজ্য সরকার টাটাকে তাদের সিদ্ধান্ত পূর্নবিবেচনার অনুরোধ জানাবে৻ সিঙ্গুরে তৃনমূল কংগ্রেস এক বিবৃতিতে বলেছে টাটার সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীন ব্যাপার৻ ওদিকে, সঙ্কট নিরসনে সরকার ও তৃনমূলের মধ্যে আলোচনায় মধ্যস্ততার জন্য দুপক্ষের কাছ থেকে এক প্রস্তাবে রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী রাজী হয়েছেন বলে জানা গেছে৻ তবে এখনো পর্যন্ত রাজ্যপালের অফিস থেকে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি৻ পর্যবেক্ষকরা বলছেন, এই আলোচনা থেকে অনুকুল কোন সমাধান যাতে বেরিয়ে আসে -- সে উদ্দেশ্যেই হয়ত টাটা চাপ দেয়ার কৌশল নিচ্ছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||