http://www.bbcbengali.com

17 অগাস্ট, 2008 - প্রকাশের সময় 17:10 GMT

রাজনীতিতে বাড়তি নজরদারি

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ওপর গোয়েন্দাগিরির জন্য ঢাকা মহানগর পুলিশ নতুন একটি শাখা খুলেছে৻

ঢাকা মহানগর পুলিশের কমিশনার নাইম আহমেদ বলছেন পলিটিক্যাল ইটেলিজেন্স অফিস বা পি আই ও একজন সহকারী কমিশনারের নেতৃত্বে ঢাকায় কাজ শুরু করেছে৻

মি আহমেদ বলছেন রাজনৈতিক দলগুলো এবং তাদের অঙ্গ সঙ্গঠনগুলোর ধর্মঘটের মত কর্মসূচীর পরিকল্পনা আগাম জানতে বিশেষ এই শাখা খোলা হয়েছে৻ তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেই এই পদক্ষেপ৻

তিনি বলেন ঢাকা মহানগর পুলিশের ২০০৬ সালের বিধিতে এ ধরনের একটি শাখা খোলার বিধান রয়েছে৻

বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিরুপ প্রতিক্রিয়া প্রকাশ করেছে৻

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বিবিসিকে বলেন নির্বাচনের যখন মাত্র চার মাস বাকি, তখন এরকম পদক্ষেপ নিয়ে সরকার কার্যত রাজনৈতিক দলগুলোকে হয়রানি এবং ভয় দেখানোর চেষ্টা করছে৻ তিনি বলেন সরকার দেশকে একটি `পুলিশ স্টেট‘ বানানোর চেষ্টা করছে৻

বি এন পির কেন্দ্রীয় নেতা এম কে আনোয়ার বলেছেন রাজনৈতিক দলগুলোর ওপর হয়ত বাড়তি একটা চাপ তৈরীর প্রয়াসে সরকার বাড়তি একটি গোয়েন্দা প্রতিষ্ঠান তৈরী করেছে৻