|
জেল হত্যা মামলায় ৬ জন খালাস
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে স্পর্শকাতর জেল হত্যা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত দু আসামীসহ মোট ছ জন সাবেক সেনা সদস্য বেকসুর খালাস
পেয়েছেন৻
অব্যাহতি যারা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ ফারুক রহমান, শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা এবং এ কে এম মহিউদ্দিন৻ একমাত্র মৃত্যুদন্ড বহাল রয়েছে পলাতক রিসালদার মোসলেউদ্দিনের৻ ১৯৭৫ সালে ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তৎকালীন চার শীর্ষ আওয়ামী লীগ নেতাকে হত্যার ঐ মামলায়, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপীলের ওপর দীর্ঘ শুনানীর পর হাইকোর্টে আজ এই রায় হল৻ যে আট জনের যাবজ্জীবন কারাদন্ড হাই কোর্ট বহাল রেখেছেন, তারা সবাই পলাতক৻ রাষ্ট্রপক্ষের কৌশুলীরা বলেছেন এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রীম কোর্টে আপীল করবেন৻ ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট এক সেনা অভ্যূত্থানে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের হত্যার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যাকান্ডের শিকার হয়েছিলেন তার ঘনিষ্ঠ চার সহযোগী তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান এবং সৈয়দ নজরুল ইসলাম৻ বৃহশপতিবার হাইকোর্টে রায়ের পর প্রতিক্রিয়ায় নিহত তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি বলেন রায়ে এই হত্যাকান্ডের ষড়যন্ত্র উন্মোচিত হয়নি৻ কামরুজ্জামানের ছেলে এবং রাজশাহীতে সদ্য নির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এই রায় বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার পরিণতি৻ তিনি বলেন ১৯৯৬ তে ক্ষমতায় আসার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের উচিৎ ছিল এই মামলা নিস্পত্তির ব্যাবস্থা করা৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||