BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 27 অগাস্ট, 2008 - প্রকাশের সময় 17:43 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
রাশিয়াকে পশ্চিমের নতুন হুশিয়ারী
 
Abkhazian celebration
পশ্চিমা দেশগুলো শীতল যুদ্ধের পথে না ফেরার জন্য আবারো রাশিয়াকে হুশিয়ারী দিয়েছে৻

জর্জিয়ার বিচ্ছিন হয়ে যাওয়ার দুই এলাকা – দক্ষিন ওসেটিয়া এবং আবখাজিয়াকে – স্বাধীন দেশ হিসেবে মস্কোর স্বীকৃতির একদিন পর, বুধবার ফ্রান্স, জার্মানী এবং বৃটেন এই হুশিয়ারী দিল৻

বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ইউক্রেনে গিয়ে মন্তব্য করেছেন পশ্চিমা দেশগুলোর এখন উচিৎ রাশিয়ার সাথে তাদের সম্পর্ক পূনঃবিবেচনা করা৻

ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি আবখাজিয়া এবং দক্ষিন ওসেটিয়াকে স্বীকৃতি দেবার এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে আহ্বান জানিয়েছেন যেন রুশ সৈন্যদের যেন সংঘাতের আগে অবস্থানে ফিরিয়ে নেয়া হয়৻

জার্মান চ্যান্সেলর এংগেলা মেরকেল টেলিফোনে রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের সাথে কথা বলেছেন৻ তিনি যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন৻

চীন এই প্রথমবার এ ব্যাপারে বক্তব্য দিয়েছে৻ চীনা পররাষ্ট্র মন্ত্রী বলেছেন তারা আশা করেন সংলাপ এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিষ্পত্তি করা যাবে৻

ওদিকে ইউক্রেন এ সংঘাতের শুরু থেকেই জর্জিয়ার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে৻ এরকম একটা অনুভুতি এই সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর মধ্যে কাজ করছে যে জর্জিয়া-রাশিয়া সংঘাতের প্রভাব ভবিষ্যতে তাদের ওপরও পড়তে পারে৻ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বানার্ড কুশনারও বলেছেন যে রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে ইউক্রেনের ক্রিমিয়া, যেখানে দেশটির সবচেয়ে বড় রুশ জনগোষ্ঠী বাস৻

ইউক্রেনে মি মিলিব্যান্ডের সফরের এটাও একটা উদ্দেশ্য যেন, তার ভাষায়, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ওই অঞ্চলে একটা কোয়ালিশন গড়ে তোলা যায়৻

ওদিকে রাশিয়া নেটোর বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা কৃষ্ণসাগরে তাদের নৌ শক্তি বৃদ্ধি করছে৻ নেটো এ অভিযোগ অস্বীকার করেছে এবং আমেরিকার একটি ত্রানবাহী যুদ্ধজাহাজ জর্জিয়ার পোটি বন্দরে না গিয়ে এখন বাটুমি বন্দরের দিকে যাচ্ছে. যাতে এ নিয়ে উত্তেজনা বৃদ্ধি না পায়৻

জর্জিয়া বলছে তারা রাশিয়ার সাথে তাদের কুটনৈতিক সম্পর্ক ন্যুনতম পর্যায়ে নামিয়ে আনবে, তবে তাদের যে কনস্যুলার সাভিস তা আগের মতোই চলবে৻ জর্জিয়া সরকারের একজন মুখপাত্র বলেছেন রাশিয়ায় দুতাবাসে লোকসংখ্যা কমানো হবে এবং তাদের রাষ্ট্রদূত আর মস্কোয় ফিরে যাবেন না৻

ওদিকে বিবিসির সংবাদদাতা গার্রিয়েল গেটহাউস দক্ষিণ ওসেটিয়ায় গিয়ে দেখতে পেয়েছেন সেখানে দক্ষিণ ওসেটিয়ান মিলিশিয়ারা আনন্দ প্রকাশ করছে৻ তারা জর্জিয়ান পুলিশদের হটিয়ে দিয়ে চেকপয়েন্টগুলোতে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে৻ সেখানকার জাতিগতভাবে জর্জিয়ানরা অনেকেই জর্জিয়ার ভেতরে আশ্রয়কেন্দ্রে চলে গেছে ৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি