BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 21 অগাস্ট, 2008 - প্রকাশের সময় 14:23 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
পাকিস্তানে বোমা হামলায় বহু হতাহত
 
pakistan blast
অস্ত্র তৈরির কারখানার কাছে এই হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে অস্ত্র তৈরির মূখ্য একটি কারখানার অদূরে দু‘টি আত্মঘাতী হামলায় অন্তত ৬৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে৻

পুলিশ বলছে, ওয়াহ সামরিক এলাকায় কারখানার দুটি ফটকে এই জোড়া হামলা হয়েছে৻

প্রথম হামলায় কারখানার প্রধান ফটকের কাছে হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়৻ আর দ্বিতীয় হামলাটি হয়েছে আরেকটি গেটের কাছে একটি বাজার এলাকায়৻

কারখানার শ্রমিকরা চলে যাওয়ার পরেই এই হামলা পরিচালিত হয়৻

পাকিস্তানে তালেবানের এক মূখপাত্র মৌলভি ওমর এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন৻ তেহরিক-ই তালেবানের এই নেতা বিবিসিকে বলেন, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত অঞ্চলে চলতি সামরিক অভিযানের জবাবে তারা এই হামলা চালিয়েছেন৻

প্রেসিডেন্টের পদ থেকে পারভেজ মুশাররফের পদত্যাগের কয়েকদিনের মধ্যেই খোদ রাজধানীর কাছে স্পর্শকাতর এই এলাকায় এ ধরণের হামলার ঘটনা ঘটলো৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি