BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 21 অগাস্ট, 2008 - প্রকাশের সময় 17:20 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
চার দলীয় জোটের কর্মসূচিতে বাধা
 
4 party alliance rally on august 21
চার দলীয় জোটের পদযাত্রার শুরুতে পুলিশের বাধা
বাংলাদেশে চার দলীয় জোট পুলিশের বাধার কারনে জোটের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে ডাকা তাদের কর্মসূচি পালন করতে পারেনি৻

বৃহস্পতিবার এই জোটের পদযাত্রা করে তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়ার কথা ছিলো৻

বুধবার রাতেই পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করে৻

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে বিএনপি ও জামাতে ইসলামীর কয়েক হাজার নেতা কর্মী সাবেক সংসদ সদস্যদের বসবাসের ন্যাম ফ্ল্যাটের আঙ্গিনায় জড়ো হতে শুরু করে এবং খন্ড খন্ড মিছিল করতে থাকে৻ কিন্ত প্রধান গেটেই কয়েকশ‘ পুলিশ তাদের বাধা দেয়৻

খালেদা জিয়া সমর্থিত বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, পুলিশি এই বাধার সমালোচনা করেন৻ বলেন, ‘ প্রধান উপদেষ্টার কার্য্যালয়ের সব রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে৻ এর আগে অন্যান্য রাজনৈতিক দল সরকারের কাছে দাবী ও স্মারকলিপি পেশ করেছে কিন্ত তাদের বাধা দেয়া হয়নি৻‘

মি. হোসেন অভিযোগ করেন যে সরকার চার দলীয় জোটের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে৻

পুলিশের বাধার পর বিএনপি নেতৃত্বাধীন এই জোট বলছে যে তারা আগামী ২৭ তারিখের মানব বন্ধন কর্মসূচি পালনে অনড় থাকছে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি