BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 20 অগাস্ট, 2008 - প্রকাশের সময় 15:01 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
যুক্তরাষ্ট্র-পোল্যান্ড ক্ষেপনাস্ত্র চূক্তি সই
 
US Poland sign agreement
রাশিয়ার তীব্র আপত্তি এবং হুমকি উপেক্ষা করে প্যোলান্ডের ভূখন্ডে মার্কিন ক্ষেপনাস্ত্র প্রতিরোধী ব্যাবস্থা স্থাপনে একটি চূক্তি হয়েছে৻

বুধবার ওয়ারশতে এই চুক্তিতে সই করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজ্জা রাইস এবং পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী৻

এই চুক্তির আওতায় ওয়াশিংটন, পোল্যান্ডের মাটিতে দশটি ক্ষেপনাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর বসাবে৻ এগুলো বসানো হবে পোল্যান্ডের বাল্টিক সমুদ্র উপকূলবর্তী অব্যাবহৃত একটি সামরিক ঘাঁটিতে৻ এগুলোর সাহায্যে ইউরোপে ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হবে৻

জবাবে পোল্যান্ডকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে৻ সামরিক সাহায্য বাড়ানোর কথাও বলা হয়েছে৻ এই চুক্তির আওতায় পোল্যান্ডকে প্যাট্রিয়ট রকেট সরবরাহ করা হবে যা রাশিয়ার মতো প্রতিবেশী দেশের স্বল্পপাল্লার ক্ষেপনাস্ত্র হামলা থেকে পোল্যান্ডকে রক্ষা করবে৻

ইন্টারসেপ্টরগুলো দেখতে সাধারণ ক্ষেপনাস্ত্রের মতো৻ এগুলো বায়ুশূন্য গর্তের ভেতরে বসানো থাকে৻ এই ইন্টারসেপ্টরগুলোর মাথার অংশটা খুব গুরুত্বপূর্ন যাকে বলা হয় ওয়ারহেড৻ এর মধ্যে কোনো বিস্ফোরক থাকে না, স্বয়ংক্রিয়ভাবেই চলে৻ কোনো ধরণের হামলা হলে এই ওয়ারহেড দ্রুত গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তকে ধ্বংস করে৻

বিতর্কিত এই ব্যাবস্থা তৈরি করতে যুক্তরাষ্ট্রকে কয়েকশ কোটি ডলার খরচ করতে হয়েছে৻ সমালোচকরা বলছেন যে, এর কার্যকারিতা পেন্টাগন এখনও প্রমান করতে পারেনি৻

ক্ষেপনাস্ত্র প্রতিরোধী এই ব্যাবস্থা রাশিয়াকে ক্ষুব্ধ করেছে৻ মস্কো বলছে যে এর ফলে ইউরোপের সামরিক ভারসাম্য নষ্ট হবে৻ এই ব্যাবস্থা বসানো হলে তার প্রতিশোধেরও হুমকি দিয়েছে রাশিয়া৻ রাশিয়া পোল্যান্ডকে হুশিয়ার করে দিয়েছে এই বলে যে এর মাধ্যমে পোল্যান্ড নিজেদেরকে পারমাণবিক হামলার ‘লক্ষ্য‘ করে তুলছে৻ মস্কোর উদ্বেগ হলো এই ব্যাবস্থাকে রাশিয়ার উপর গোয়েন্দাগিরির কাজে ব্যাবহার করা হতে পারে৻

যেহেতু ইন্টারসেপ্টেরের ওয়ারহেডের মধ্যে কোনো বিস্ফোরক থাকে না সে কারনে ওয়াশিংটন এই ব্যাবস্থাকে রক্ষনাত্মক হিসেবে উল্লেখ করছে৻ তারা বলছে যে এই ব্যাবস্থা মধ্যপ্রচ্যে ইরানের মতো তাদের ভাষায়, অশুভ যেসব শক্তি আছে তাদের হামলার হাত থেকে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং পোল্যান্ডসহ ইউরোপের একটা বড়ো অংশকে রক্ষা করবে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি