|
দূদকের আপীলের আবেদন খারিজ
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে ৬০ টিরও বেশী দূর্নীতির মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত করার দূর্নীতি দমন কমিশন বা দূদকের আবেদন সুপ্রীমকোর্ট গ্রহন
করেননি৻
একইসাথে সুপ্রীম কোর্ট বলেছেন মামলাগুলো হাইকোর্টেই নিস্পত্তি হতে হবে৻ দূদকের করা মামলাগুলোর ৬১ টিতে অভিযুক্তরা হাইকোর্টে গেলে, হাইকোর্ট অনেক মামলা স্থগিত করেন৻ অনেকে জামিনও পেয়েছেন৻ হাইকোর্টের অর্ন্তবর্তীকালীন এসব আদেশের বিরুদ্ধে দূদক আপীলের আবেদন করলে সুপ্রীমকোর্ট সেগুলো হাইকোর্টেই নিস্পত্তি করার নির্দেশ দেন৻ এর মধ্যে ১৭ টি মামলায় আপীলের আবেদন খারিজ হয়ে যায়৻ দূদকের বিপক্ষের আইনজীবি রফিকুল হক বলেন সুপ্রীম কোর্টের এই আদেশের প্রভাব দূদকের অন্যান্য মামলাতেও পড়বে৻ দূদকের আইনজীবি আনিসুল হক বলেছেন সুপ্রীম কোর্টের এই রায়কে তারা পরাজয় হিসেবে দেখছেন না৻ তিনি বলেন সব মামলাই বহাল রয়েছে, এবং সেগুলো হাইকোর্টে নিস্পত্তি করার ব্যাবস্থা নেবেন তারা৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||