BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 19 অগাস্ট, 2008 - প্রকাশের সময় 17:23 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
নেটো পক্ষপাতদুষ্ট: লাভরভ
 
Russian troops in Georgia
জর্জিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর চাপ বাড়িয়ে চলেছে৻
এ সঙ্কট নিয়ে ব্রাসেলসে নেটো সামরিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে বলা হয়েছে পুরোপুরি প্রত্যাহার না হলে রাশিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা অসম্ভব৻

জবাবে রুশ পররার্ষ্ট্রমন্ত্রী বলেছেন নেটো জোট পক্ষপাতদুষ্ট৻

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলছেন রাশিয়ার প্রেসিডেন্টকে এখন তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সংঘাতের আগের অবস্থানে সৈন্য ফিরিয়ে নিতে হবে৻ এছাড়াও জর্জিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে নেটো একটি নতুন সংস্থা গঠন করছে বলেও জানানো হয়েছে৻

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ তাঁর প্রতিক্রিয়ায় বলছেন, নেটো পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং জর্জিয়ার ‘অপরাধী শাসক চক্রকে` রক্ষা করার চেষ্টা করা হচ্ছে৻

তিনি বলছেন তাঁরা দেখতে পাচ্ছেন, জর্জিয়াকে নেটোর সদস্য করার পুরো প্রক্রিয়াতে নেটোর মানদন্ড অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছেনা৻ বরং এই উদ্যোগে রাশিয়া বিরোধী মনোভাব সুস্পষ্ট এবং একটি আগ্রাসী সরকারকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে৻

ওদিকে রাশিয়ার সেনা বাহিনী জর্জিয়ার গোরি শহর থেকে সরে যেতে শুরু করেছে৻ রাশিয়ার বেশকিছু ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া বহরকে শহর ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে৻ তবে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, শহরের কয়েকটি জায়গায় এখনও রাশিয়ার সামরিক উপস্থিতি রয়েছে৻ এছাড়াও রাজধানী তিবলিসি`র চারিদিকে রাশিয়া তল্লাসী চৌকি বসিয়েছে৻

এদিকে কৃষ্ণসাগরের উপকূলের পোটি বন্দরের নিয়ন্ত্রন দখল করা হরয়েছে কিনা, রাশিয়ার সেনা মুখপাত্র তা নিশ্চিত করেননি৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি