BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 19 অগাস্ট, 2008 - প্রকাশের সময় 15:15 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
সরকারকে আওয়ামী লীগের চিঠি
 
Bangladesh EC
বাংলাদেশে আওয়ামী লীগ আবারো সংলাপে বসার জন্য সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে৻

দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন সংসদ নির্বাচনের দিনক্ষন এবং তফশীল নিয়ে, এবং প্রস্তাবিত উপজেলা নির্বাচন নিয়ে তাদের বক্তব্য তারা সরকার ও নির্বাচন কমিশনকে জানাতে চান৻

তিনি বলেন কেন আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের আগে সংসদ নির্বাচন চায়, সে যুক্তি তারা প্রধান উপদেষ্টার কাছে তারা তুলে ধরতে চান৻

নির্বাচন কমিশনের সাথে পুনারায় আলোচনার প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা বলেন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং আচরণবিধি নিয়ে কতদুর অগ্রগতি হল -- সে ব্যাপারে তারা নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চান৻

সৈয়দ ইসলাম বলেন তারা আশা করছেন সরকার এবং নির্বাচন কমিশন দ্রুত তাদের সময় দেবেন৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি