|
বাংলাদেশে টাটার প্রস্তাব প্রত্যাহার
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভারতের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান টাটা গোষ্ঠী বাংলাদেশে তাদের তিনশো কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে৻
টাটা গোষ্ঠী বলছে বাংলাদেশ কর্তৃপক্ষের তরফ থেকে তাদের প্রকল্পের জন্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পেয়ে তাঁরা এই পদক্ষেপ নিলেন৻ টাটা গোষ্ঠী বাংলাদেশে এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছিলো দুহাজার চার সালের অক্টোবর মাসে৻ তারপর থেকে দফায় দফায় তারা বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়েছে৻ বাংলাদেশে টাটা গোষ্ঠীর বিনিয়োগ প্রকল্পের প্রধান মি.মাঞ্জার হোসেইন বলছেন পঁচিশ বছরব্যাপী এই প্রকল্পে প্রয়োজন হতো প্রায় দুই ট্রিলিয়ন ঘনফীট গ্যাস৻ মাঞ্জার হোসেইন আরো বলেন তাঁদের বলা হয়েছিলো পরবর্তী নির্বাচিত সরকার এ বিষয়ে কথাবার্তা বলবে৻ বর্তমান সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা করে তাঁরা ইতিবচক সাড়া পাননি৻ ভবিষ্যতের জন্যে কোনো আশার আলোও তাঁরা দেখতে পাচ্ছেন না৻ মি.মাঞ্জার হোসেইন জানান তাঁদের সিদ্ধান্ত তাঁরা একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডকে বৃহষ্পতিবার সকালে জানিয়ে দিয়েছেন৻ বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশে বিভিন্ন সম্পদ যখন বিদেশী বিনিয়োগকারীদের প্রয়োজনমতো সরবরাহ করা সম্ভব হবে তখন আরো বিনিয়োগ প্রস্তাব আসবে বলে তিনি আশাবাদী৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||