|
জরুরী অবস্থা জারির ব্যাখ্যা চায় হাইকোর্ট
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে জরুরী অবস্থা জারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা এক মামলায় হাইকোর্ট রোববার সরকারের প্রতি কারণ দর্শানোর নোটিশ
জারি করেছে৻
চারজন আইনজীবীর দায়ের করা এই মামলায় হাইকোর্ট কবে নির্বাচন হবে এবং কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে তাও সরকারকে লিখিতভাবে জানাতে বলেছে৻ উল্লেখ্য গত বছরের ১১ ই জানুয়ারী বাংলাদেশে জরুরী অবস্থা জারি করা হয়েছিল৻ হাইকোর্ট সরকারের কাছে জরুরী অবস্থা জারির প্রেক্ষাপট এবং জরুরী অবস্থা জারিকে কেন্দ্র করে বেশ কিছু বিষয়েই আইনী ব্যাখ্যা জানতে চেয়েছে৻ জরুরী ক্ষমতা অধ্যাদেশ ও বিধিমালা জারিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে বলেছে হাইকোর্ট৻ কবে নির্বাচন হবে এবং পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কি হবে সে বিষয়েও হাইকোর্ট সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে৻ এসব জবাব দেয়ার জন্য হাইকোর্ট সরকারকে চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছে৻ সরকারের পক্ষে ডেপুটি এটর্নী জেনারেল নাইমা হায়দার জানিয়েছেন, চার সপ্তাহের মধ্যে এই কারণ দর্শাও নোটিশের জবাব দেয়া হবে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||