BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 20 জুলাই, 2008 - প্রকাশের সময় 16:54 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
আফগানিস্তানে আরো বেসামরিক প্রাণহানি
 
Coalition forces in Afghanistan
আফগানিস্তানে বহুজাতিক বাহিনী এবং আফগান পুলিশের মধ্যে ভুলবোঝাবুঝির জের ধরে এক গোলাগুলিতে অন্তত চার পুলিশ সদস্য এবং পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে৻

আফগান কর্মকর্তারা বলছেন, পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ‌এই ঘটনায় দু পক্ষই পরস্পরকে তালেবান বাহিনী বলে ভুল করেছিল৻

এদিকে পাকতিয়া প্রদেশে অপর এক ঘটনায় ন্যাটো বাহিনীর মর্টার শেল ভুল লক্ষ্যে আঘাত হানলে অন্তত চারজন নিহত হয়েছে৻

আফগানিস্তানে বিদেশী সৈন্যরা কিছুদিন ধরে যে বিভিন্ন বিতর্কিত সংঘর্ষে লিপ্ত হয়েছে এদুটো ঘটনা তার সর্বশেষ৻ বিদেশী সৈন্যদের হাতে বেসামরিক আফগানদের নিহত হবার ঘটনা ঐ দেশটিতে খুব স্পর্শকাতর বিষয়৻

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফারাহ্‌ প্রদেশে খুব ভোরে সংঘর্ষ চলার সময় পরিস্থিতি ছিল বিশৃংখল৻ তালেবান যোদ্ধারা যাচ্ছে মনে করে আফগান এবং বিদেশী সৈন্যদের এককটি গাড়ীর বহরের ওপর পুলিশ গুলি চালায়৻

গোলাগুলির আওয়াজ শুনে অনেক স্থানীয় লোক পুলিশকে সাহায্য করতে আসে৻ বিদেশী সৈন্যরা তখন বিমান হামলা করার জন্য খবর পাঠালে জঙ্গী বিমান এসে হামলা করে৻ এতে কয়েকজন পুলিশ এবং বেসামরিক লোক নিহত হয়৻

এক স্থানীয় কর্মকর্তা বলেছেন বিদেশী এবং আফগান সৈন্যদের গাড়ীর বহরটি কোন খবর না দিয়ে চলে আসায় সন্দেহের সৃষ্টি হয়েছিল৻

অন্য ঘটনাটি ঘটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকটিকা প্রদেশে৻ নেটো বাহিনীর ছোঁড়া দুটো মর্টার লক্ষ্যভ্রষ্ট হলে চারজন বেসামরিক লোক নিহত হয়৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি