|
ইরান প্রশ্নে জেনেভায় বৈঠক শেষ
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইরান ও বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে তেহরানের পরমাণু কর্মসুচি নিয়ে এক বৈঠক জেনেভায় শেষ হয়েছে৻ তবে তেহরান এখনো
এটা বলেনি যে তারা কিছু সুযোগ সুবিধার বিনিময়ে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসুচি বন্ধ করবে কিনা৻
ইউরোপিয়ান ইউনিয়নের দূত হাবিয়ার সোলানা বলেন, আলোচনা গঠনমূলক হয়েছে তবে তারা ইরানের কাছে যে উত্তর আশা করেছিলেন তা এখনো পাওয়া যায়নি৻ ইরানের প্রধান আলোচক সাইদ জলিলি বলেন, তাকে যে প্রস্তাব দেয়া হয়েছে তা এমন একটি সুযোগ যা হারানো ঠিক হবে না, তবে মতপার্থক্য এখনো রয়ে গেছে৻ দু সপ্তাহের মধ্যেই এ নিয়ে আরেক দফা বৈঠক হবে৻ এই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদফতরেরর একজন কর্মকর্তা উইলিয়াম বার্নস ইরানের সাথে সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন৻ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গত প্রায় ত্রিশ বছরের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের এক বৈঠক৻ তেহরানের পরমাণু কর্মসুচি নিয়ে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে – এই আলোচনা ছিল তা নিষ্পত্তির জন্য একটি নতুন প্রয়াসের অংশ৻ বিশ্বের
অন্যন্য শক্তিধর দেশের প্রতিনিধিরাও এই আলোচনায় রয়েছেন৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||