|
ভারতের কাছে বাংলাদেশের প্রতিবাদ
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের দুই জন সীমান্তরক্ষী নিহত হওয়ায় বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়৻ এই চিঠিতে বলা হয়েছে বিএসএফের আচরণ গ্রহণযোগ্য নয়৻ এবং এতে আশা প্রকাশ করা হয়েছে যে ভারত সরকার দায়ী ব্যক্তিদের বিরদ্ধে ব্যবস্থা নেবে৻ ঘটনাটি ঘটে বৃহষ্পতিবার গভীর রাতে বাংলাদেশের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে৻ বিডিআর বলছে বিএসএফের সৈনিকরা বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে বিনাপ্ররোচনায় গুলি চালায়৻ তবে বিএসএফ বলছে তারা গবাদি পশুর চোরাচালানকারীদের ধরতেই তৎপরতা চালিয়েছিলো এবং গুলিও চালায় আত্মরক্ষার্থে৻ শুক্রবারই বিডিআর ঘটনার যৌথ তদন্ত দাবী করে৻ শুক্রবার উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয় এবং সেখানে বিডিআরের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||