BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 09 জুলাই, 2008 - প্রকাশের সময় 15:18 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
মার্কিন কনস্যুলেটে হামলা, হত ৬
 
Istanbul attack
তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটকে লক্ষ্য করে হামলা হয়েছে, এবং এসময় অন্তত ছ‘জন নিহত হয়েছে৻ নিহতদের মধ্যে তিনজন ছিল তুরস্কের পুলিশের সদস্য যারা কনস্যূলেট পাহারা দিচ্ছিল৻

তুরস্কে মার্কিন দূত বুধবারের এ হামলাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন৻

২০০৩ সালে ইস্তাম্বুলে কয়েক দফা আত্মঘাতি হামলার পর মার্কিন কনস্যুলেটকে অধিকতর নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছিল৻

তুরস্ক টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে যে চিকিৎসাকর্মীরা রাস্তার পাশে একজন পুলিশ অফিসারকে পরীক্ষা করছেন এবং তার পাশেই পড়ে রয়েছে একজন হামলাকরীর মৃতদেহ৻

বুধবার সকালে ইস্তাম্বুলের প্রাচীরে ঘেরা অতি সুরক্ষিত কমপ্লেক্সের বাইরে যখন এই হামলা ঘটে তখন সেখানে উপস্থিত একটি অজ্ঞাতপরিচয় তার বিবরণ দিতে গিয়ে বলেন , হামলাকারীরা গাড়িতে করে ঘটনাস্থলে হাজির হয়৻ তারা নিজেদের পোশাকের মধ্যে অস্ত্র লুকিয়ে রেখেছিল৻ তারা একজনকে লক্ষ্য করে গুলি চালায় এবং এরপরে আরেকজনের মাথায় গুলি চালায়৻ এরপরে আরেকজন হামলাকরী নিজেই নিজের মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শী ছেলেটি জানায়৻

স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি-র তুরস্ক সংবাদদাতা সারা রেইনসফোর্ড জানাচ্ছেন যে এই বন্দুকযুদ্ধ বেশ কয়েক মিনিট ধরে চলে এবং তাতে তিনজন পুলিশকর্মী ও সমসংখ্যক হামলাকারী প্রাণ হারায়৻

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে চতূর্থ একজন হামলাকারী যে গাড়িতে করে পালিয়ে গেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে৻

হামলাকরীদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে শহরের গর্ভনর মুয়াম্মের গুলের স্পষ্ট করে কিছু বলতে পারেননি৻ তিন বলেন নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে বন্দুক ও রাইফেল পেয়েছে৻ তবে তিনি হামলাকরীদের পরিচয় বা লক্ষ্য সম্পর্কে কিছু জানাতে পারেননি কারণ, তার কথায়, প্রতি মূহুর্তে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে৻

তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত রস উইলসন এই ঘটনাকে নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত একটি সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করেছেন৻ তিনি তুরস্কের সব মার্কিন কূটনৈতিক কেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়েছেন৻

রস উইলসন বলেন, ঘটনা সামাল দিতে তুরস্কের পুলিশ যা বলেছে তা প্রশংসার দাবী রাখে৻ মার্কিন স্থাপনাগুলো রক্ষা করার জন্য পুলিশ যা করেছে সেজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান৻ মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার কারণ অনুসন্ধানে তুরস্ক সরকারের সাথে একযোগে কাজ করছে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি