BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 02 জুলাই, 2008 - প্রকাশের সময় 14:11 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
মন্দার জেরে পতন এশীয় শেয়ার বাজারে
 
Tokyo Japan Nikkei stock exchange
জাপানের নিক্কেই শেয়ার বাজার
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দার লক্ষণ ক্রমেই আরও স্পষ্ট হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এশিয়ার শেয়ার বাজারগুলি ক্রমাগত মূল্যপতন ঘটে চলেছে৻

জাপানের নিক্কেই সূচকের পতন ঘটছে আজ নিয়ে টানা দশ দিন ধরে, গত চল্লিশ বছরের মধ্যে এত লম্বা সময় ধরে কখনও এই সূচকের পতন ঘটেনি৻

এশিয়ার অন্যান্য শেয়ার বাজারগুলিতেও মূল্য হ্রাস ঘটেছে ব্যাপকভাবে, তবে ইউরোপের শেয়ার বাজারগুলি প্রাথমিকভাবে সকালে কিছুটা ধাক্কা খেলেও পরে অল্প ঘুরে দাঁড়িয়েছে৻

ইউরোপের বাজারে এই প্রবণতা দেখা যাচ্ছে অর্থনীতির জগৎ থেকে মিশ্র সংবাদ আসার পর৻

ব্রিটেনের খুচরো বিক্রির ক্ষেত্রে বৃহৎ সংস্থা মার্কস অ্যান্ড স্পেনসার গত তিন মাসে তাদের বিক্রি কমেছে বলে জানিয়েছে, এবং সংস্থার চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়েছেন আগামী দুবছর অর্থনীতির জন্য কঠিন সময় আসছে৻

তবে জার্মানিতে গাড়ির চাহিদা কিছুটা বেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে – যদিও ২০০৭ সাল তাদের জন্য বিপর্যয়কর ছিল বলে পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি