|
অস্তিত্বের হুমকিতে তুর্কী ক্ষমতাসীন দল
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
তুরস্কের ক্ষমতাসীন এ কে পার্টিকে নিষিদ্ধ করার এক মামলার শুনানী শুরু হয়েছে সে দেশের সাংবিধানিক আদালতে৻
এই দল ধর্মনিরপেক্ষ তুরস্কে শারিয়া আইন প্রবর্তনের চক্রান্ত করছে – এ অভিযোগে দলটিকে নিষিদ্ধ করার আবেদন করা হয়েছিল, যখন তারা প্রথম নির্বাচনে জেতে৻ সম্প্রতি এই মামলাকে আবারো সামনের আনা হয়েছে৻ ধারনা করা হয় ক্ষমতাসীন দলকে এ ধরনের চাপে ফেলার পেছনে তুরস্কের কট্টর ধর্মনিরপেক্ষ সেনাবাহিনীর সমর্থন রয়েছে৻ গত গ্রীষ্মের সাধারন নির্বাচনে এ কে পার্টি সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলো৻ এই জনপ্রিয়তা সত্তেও, তুরস্কের প্রধান সরকারী কৌঁশুলি মনে করেন ক্ষমতাসীন দল দেশের ধর্ম নিরপেক্ষতার জন্যে একটি হুমকি, তাই দলটির কার্যকলাপ বন্ধ করে দেওয়া উচিৎ৻ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সাংবিধানিক আদালতে মুল অভিযোগ হচ্ছে তারা তুরস্কে শারিয়া আইন প্রবর্তন করার চেষ্টা করছে৻ এই অভিযোগের একটা ভিত্তি হলো, তুরস্কে বিশ্ববিদ্যালয়গুলোয় মেয়েদের ইসলামী কায়দায় মাথা ঢাকার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা তুলে দেবার লক্ষ্যে সরকারের প্রয়াস৻ প্রধান সরকারী কৌঁশুলি মনে করছেন মাথা ঢাকা দেবার এই বিষয়টি নাশকতামুলক একটি প্রতীক৻ এধরনের আশঙ্কার কতটা ভিত্তি রয়েছে? জানতে চাইলে, রাজনৈতিক বিশ্লেষক ইব্রাহিম খালিদ বলেন যাঁরা এই নিষেধাজ্ঞা সমর্থন করেন তাঁরা বলেন নিষেধাজ্ঞা বিশ্ববিদ্যালয়ে তুলে নেয়া হলে, এটা সরকারী দপ্তরসহ সব জায়গা থেকেই তুলে নেয়া হবে৻ “তারা বলেন শরিয়া আইন প্রবর্তনের পথে এটা একটা গুরুত্বপুর্ণ পদক্ষেপ৻ তবে তুরস্কের জনগনের মধ্যে খুবই কম সংখ্যক মানুষ শরিয়া আইন সমর্থন করেন`৻ তুরস্ক থেকে বিবিসির সংবাদদাতা সারা রেইনসফোর্ড জানাচ্ছেন সেদেশে স্বচ্ছল, ধর্মপ্রাণ একটা শ্রেণী ক্রমশ শক্তিশালী হচ্ছে৻ তারা এ পার্টিরই সমর্থক৻ এবং এই নব্য শক্তিশালীরা অতীতের সামাজিক কাঠামোর যাঁরা ধারক এবং বাহক, যার মধ্যে সেনা বাহিনীও আছে তাদের প্রতি একটা চ্যালেঞ্জ জানাচ্ছে৻ এরা বলছেন বিচারবিভাগ নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের প্রয়াস নিচ্ছে এবং দেশের প্রভাবশালী সামরিক বাহিনী যারা আগের চার চারটি সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, তারা এ প্রক্রিয়ায় মদত যোগাচ্ছে৻ ইস্তাম্বুলের সংবাদপত্র থারাফের সম্পাদক ইয়াসমিন চোঙ্গা বলছেন তুরস্কে যদি কখনো একটি ইসলাম ধর্ম-ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আশঙ্কা দেখা দেয়, সেটার কারন হবে গনতন্ত্রের ব্যার্থতা এবং রাষ্ট্রীয় দমন৻ “কিন্তু প্রভাবশালীরা অনেকেই সেকথা বুঝতে পারেন না৻ তারা মনে করেন ধর্মভিত্তিক রাষ্ট্রের সমর্থকরা আস্তে আস্তে শাসনব্যবস্থায় প্রবেশ করছেন৻ যাঁরা প্রভাবশালী তারা ক্ষমতার ওপর তাঁদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে চান`৻ এ কে পার্টি বলছে তাদের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত৻ তারা তাদের যুক্তি আদালতের সামনে তুলে ধরবে বৃহষ্পতিবার৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||