|
টাটার সাথে আবার আলোচনা
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে ভারতীয় শিল্পগোষ্ঠী টাটা তিনশো কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে রোববার ঢাকায় বিনিয়োগ বোর্ডের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত
আলোচনাকে টাটার প্রতিনিধি ইতিবাচক অগ্রগতি বলে অভিহিত করেছেন৻
টাটা শিল্পগোষ্ঠীর এই বিনিয়োগ প্রস্তাব হচ্ছে বাংলাদেশের গ্যাস ও কয়লা সম্পদ নির্ভর৻ টাটা কোম্পানীর প্রতিনিধি মি.মানজার হোসেইনকে প্রশ্ন করা হয় বাংলাদেশে গ্যাসের সংকট যখন তীব্র এবং ভবিষ্যত মজুত নিয়ে যখন বিতর্ক রয়েছে, তখন একটি গ্যাস নির্ভর প্রকল্পের বিষয়ে সমঝোতার সম্ভাবনা কতটুকু? জবাবে মি. হোসেইন বলেন গ্যাসের চাহিদা নিয়ে পর্যালোচনা হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে৻ তিনি আরো জানান বাংলাদেশের ভেতরে এবং সমুদ্রে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের অনেকগুলো প্রকল্পও সরকারের হাতে রয়েছে এবং সেই সম্ভাবনার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত হবে৻ তিনি আরো বলেন তাঁদের প্রকল্প দু হাজার তেরো বা চৌদ্দ সালে বাস্তবায়নের কথা বলা হচ্ছে৻ দু হাজার চার সালে টাটা শিল্পগোষ্ঠী বাংলাদেশে বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছিলো সেই প্রস্তাবের বিষয়ে বর্তমান তত্তাবধায়ক সরকার প্রথমে আলোচনা করতে না চাইলেও এখন তাদের আমন্ত্রণেই এই আলোচনা শুরু হয়েছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||