BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 08 মে, 2008 - প্রকাশের সময় 17:14 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
দ্রুত নির্বাচিত সরকার চায় যুক্তরাষ্ট্র
 
Richard Boucher
রিচার্ড বাউচার
ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বাউচার বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী বছরের শুরুতেই বাংলাদেশে একটি নির্বাচিত এবং স্থিতিশীল সরকার দেখতে চায়৻

মিঃ বাউচার বৃহস্পতিবার তাঁর সফরের প্রথম দিনেই ঢাকায় সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ, সেনা প্রধান জেনারেল মইন ইউ আহমেদ এবং পররাষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন৻

এ বছরের শেষে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কিভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে এসব সাক্ষাতের সময় আলোচনা হয়েছে বলে মিঃ বাউচার পরে সাংবাদিকদের জানান৻

তিনি বলেন, সামনের বছর একটি নির্বাচিত সরকার বাংলাদেশ শাসন করছে এমনটাই যুক্তরাষ্ট্র দেখতে চায়৻

মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়, ঘোষিত পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি চলছে৻

মিঃ বাউচার তাঁর এই সফরের সময় সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা নিয়েও কথা বলেন৻

তিনি বলেন, গণতন্ত্র এবং উন্নয়নের স্বার্থে বাংলাদেশে যেন সন্ত্রাসবাদের কোন জায়গা না হয়৻
তিনি বাংলাদেশে জঙ্গী সংগঠনগুলোকে দমনে সরকারের ভূমিকারও প্রশংসা করেন৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি