BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 02 নভেম্বর, 2007 - প্রকাশের সময় 15:43 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
নদীপথে বাংলাদেশ
 
BBC boat in Bangladesh
বাংলাদেশে বিবিসি নৌ-যান এম ভি অবসর

বিশ্ব জলবায়ু পরিবর্তনের কী প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর- এ নিয়ে কতখানি সচেতন স্থানীয় মানুষজন- তাই খতিয়ে দেখতে বাংলাদেশের নদীপথ পরিক্রমা করেছে বিবিসির নৌযান এম.ভি.অবসর৻ বাংলাদেশের মানুষ কিভাবে বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ সহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবের সঙ্গে লড়াই করে বাঁচছে তা দেখতে ও নদীতীরের মানুষের সঙ্গে কথা বলতে পদ্মা, মেঘনা এবং যমুনা ধরে দুশ মাইলব্যাপী বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন বিবিসি বাংলাসহ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ১৭টি ভাষায় কর্মরত সাংবাদিকদের বড় একটি দল৻ এই নৌযানের গতিপথের ধারণা পাবেন নীচের ঠিকানায়৻

এই নৌভ্রমণে নদীতীরের যেসব মানুষের সঙ্গে কথা বলা হয়েছে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, মতামত, তাদের জীবনের খুঁটিনাটি নানা কথা নিয়ে বিবিসি বাংলার প্রায় প্রতিটি অধিবেশনে প্রচারিত হয়েছে নানা স্বাদের অনুষ্ঠান৻ বিশ্বের তাপমাত্রা বাড়ার ফলে সমুদ্রের জলসীমা বৃদ্ধির সূদুরপ্রসারী প্রভাব নিয়ে মতামত দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা৻

পর্দার পেছনে নানা খুঁটিনাটি ঘটনা সম্বলিত রোজনামচা রয়েছে বিবিসির ইংরেজী ওয়েবসাইটে- বিবিসি ওয়ার্ল্ডসার্ভিস ডট কম এই ঠিকানায়৻ উপরের লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন সেই রোজনামচা আর নদীর যাত্রাপথে তোলা নানা ছবি৻

বিবিসি নৌযানের গতিপথ

Bangladesh map

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি