http://www.bbcbengali.com

17 সেপ্টেম্বর, 2007 - প্রকাশের সময় 19:40 GMT

দেশে কোনো দ্বৈত শাসন নেই:ফখরুদ্দীন

বাংলাদেশে তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন দেশে জরুরী অবস্থা তোলার সময় এখনও আসে নি এবং এখন তার প্রয়োজনও নেই৻

বিবিসি বাংলার সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অবাধে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করাই তার সরকারের মুখ্য উদ্দেশ্য৻ বাংলাদেশে সেনাবাহিনী এবং বেসামরিক সরকারের দ্বৈত শাসন চলছে – এ ধরণের সমালোচনাও তিনি উড়িয়ে দিয়েছেন৻

অডিও শুনতে ক্লিক করুন (প্রথম পর্ব)

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন এই সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর টেলিভিশনগুলোকে তাঁর ভাষায় যেসব পরামর্শ দেওয়া হয়েছে সেগুলো সাময়িক৻ তবে তিনি বিশ্বাস করেন যে গণমাধ্যমগুলোর নিজেদেরও একটা সেচ্ছা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা উচিত৻

দ্রব্যমূল্যের উর্ধগতি প্রসঙ্গে তিনি বলেন আন্তর্জাতিক বাজারে জিনিষপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণেই বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বেড়েছে৻ তিনি বলেন সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটারিং জোরদার করার জন্য ব্যবস্থা নিয়েছে, তবে মূল্য নিয়ন্ত্রণ করে সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত করলে তাতে ইতিবাচক কোনো ফল পাওয়া যাবে না বলেই তাঁর বিশ্বাস৻

অডিও শুনতে ক্লিক করুন (দ্বিতীয় পর্ব)

ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার প্রধান সাবির মুস্তাফা৻