|
হাসিনা ফিরতে পারলেন না | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটিশ এয়ারওয়েজ বিমান সংস্থা ঢাকাগামী বিমানে উঠতে দেয়া হয় নি৻ কয়েকদিন আগে বাংলাদেশ সরকার ঘোষণা করে শেখ হাসিনা জন-নিরাপত্তার জন্যে হুমকি, এবং সেকথা বিমান সংস্থাগুলোকেও তারা জানিয়ে দেয়৻ আজ স্থানীয় সময় দুপুরে শেখ হাসিনা ঢাকায় ফেরার লক্ষ্য নিয়ে হিথরো বিমানবন্দরে আসেন৻ বিমান বন্দরে এ জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল৻ শেখ হাসিনা সেখানে উপস্থিত থাকা সাংবাদিকদের বলেন, তিনি বিমানে আরোহণ করার চেষ্টা করবেন৻ এরপর তিনি ব্রিটিশ এয়ারওয়েজের ঢাকাগামী বিমানে ওঠার জন্য চেক-ইন করতে যান৻ তখন তাকে জানানো হয় যে বাংলাদেশ সরকার একটি চিঠি দিয়ে বিমান সংস্থাটিকে জানিয়েছে যেন শেখ হাসিনাকে ঢাকাগামী বিমানে উঠতে দেয়া না হয়৻ এর পর শেখ হাসিনা বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন৻ তিনি জানান ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বিমানে উঠতে দেয়নি, কারণ তাহলে বাংলাদেশ সরকার তাদের ঢাকায় অবতরণ করতে দেবে না৻ তিনি অভিযোগ করেন, একদিকে সরকার তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে - অন্যদিকে তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে৻ তিনি বলেন, তিনি দেশে ফিরেই মামলা মোকাবিলা করতে চান৻ শেখ হাসিনাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি এর পরও দেশে ফেরার প্রয়াস চালিয়ে যাবেন কিনা৻ তবে এর জবাবে শেখ হাসিনা স্পষ্ট করে কিছু বলেননি৻ অন্যদিকে এ খবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে ঢাকায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বিবিসিকে বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেয়ার তারা মর্মাহত এবং তারা এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন৻ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||