|
হাসিনার গ্রেফতারী পরোয়ানা স্থগিত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশের একটি আদালত সোমবার সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে এক হত্যা মামলায় জারি করা গ্রেফতারী পরোয়ানা সাময়িকভাবে স্থগিত রেখেছে৻ এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা নিজেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এই গ্রেফতারী পরোয়ানা স্থগিত রাখার আবেদন জানান৻ মাত্র গতকালই ঢাকার মেট্রোপলিটন আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গত অক্টোবরের এক রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এই গ্রেফতারী পরোয়ানা জারি করে৻ এদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে উদ্ভুত পরিস্থিতির সম্পর্কে তারা বাংলাদেশ সরকারের কাছে বিস্তারিত জানতে চেয়েছে৻ ব্রিটিশ হাইকমিশন বলছে, লন্ডনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যখন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী মার্গারেট বেকেটের সঙ্গে সাক্ষাত করেন, তখন সেই বৈঠকেও শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা বিধি নিষেধের বিষয়ে আলোচনা হয়েছে৻ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||