|
তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশের আগামী নির্বাচন আয়োজনের লক্ষ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টামন্ডলীর তালিকা চুড়ান্ত করা হয়েছে৻ মঙ্গলবার রাতে বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপদেষ্টামন্ডলীর ১০ জন সদস্য শপথ গ্রহন করেন৻ উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন: সাবেক সচিব ড. আকবর আলী খান, শিক্ষাবিদ ইয়াসমীন মুরশিদ, চিকিৎসক সুফিয়া রাহমান, সাবেক কূটনীতিক শফি সামি, আইনজীবী সুলতানা কামাল, সাংবাদিক মাহবুবুল আলম, বিচারপতি ফজলুল হক, সাবেক সচিব ধীরাজ কুমার নাথ, সাবেক সেনা প্রধান হাসান মশহুদ চৌধুরী এবং পুলিশের সাবেক আইজি আজিজুল হক৻ তবে এদের মধ্যে কে কোন দফতরের দায়িত্ব পাবেন, তা এখনও চুড়ান্ত হয়নি৻ উপদেষ্টা মন্ডলীর নিয়োগকে কেন্দ্র করে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও জোটের নেতারা মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তাদের মনোনীত প্রার্থীদের তালিকা হস্তান্তর করেন৻ ওদিকে, তিন দিন কার্যত অচল থাকার পর বাংলাদেশের জীবনযাত্রা মঙ্গলবার অনেকটাই স্বাভাবিক হয়ে আসে৻ সেই পুরোনো যানজট ফিরে আসে ঢাকা শহরে৻ দূরপাল্লার বাস, ট্রাক চলছে৻ চট্টগ্রাম বন্দর আর বেনাপোলের স্থল বন্দরে পুরোদমে কাজ শুরু হলে, কর্মকর্তারা বলছেন, অবস্থা দু‘একদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে৻ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||