|
প্রতিবন্ধীদের জন্যে কম্পিউটার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে আমাদের নানা উপায়ে সর্বক্ষণই যোগাযোগ রক্ষা করে যেতে হয় ৻ আর আধুনিক যুগে এই যোগাযোগের একেবারে কেন্দ্রে আছে কম্পিউটার ৻ এই সুবিধা ব্যবহার করেই দুনিয়ার লাখ লাখ মানুষ এখন বাড়ি বসেই অফিসের কাজ সারছেন , অনলাইনে কেনাকাটা করছেন আর ব্যাংকে না গিয়েই সব টাকাপয়সার লেনদেন করতে পারছেন ৻ বিষয়গুলো খুব সহজ মনে হলেও ভাবুনতো, যদি আপনি কম্পিউটার স্ক্রিনটি দেখতে না পেতেন, মাউস বা কি বোর্ড ব্যবহার করতে না পারতেন , তাহলে অনলাইন থাকা আর এই সুবিধে ব্যবহার করে জীবনকে সহজ করে ফেলার কাজটি কেমন কঠিন হতো ? যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা অ্যাবিলিটি নেট, বিভিন্ন শারিরীক প্রতিবন্ধীত্বের শিকার মানুষদের অনলাইন থাকতে পারার সুবিধে করে দেয় ৻ পক্ষাঘাতসহ নানা শারিরীক অসুবিধে যাদের কম্পিউটার ব্যবহারকে বাধাগ্রস্থ করছে তাদের অবস্থা যাচাই করে অ্যাবিলিটি নেট তাদের উপযোগী বিশেষ ধরনের সফটওয়্যার বা হার্ডওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে ৻ সংস্থাটির একজন কর্মকর্তা পামেলা হার্ডেকার বলছেন, ‘ব্রিটেনে মাত্র ১৩ শতাংশ লোক প্রতিবন্ধীত্ব নিয়ে জন্মায় আর বাকি ৮০ শতাংশ পরে প্রতিবন্ধীত্বের শিকার হয় ৻ আমার মনে হয়, এই পরিসংখ্যান সারা পৃথিবীতেই একরকম ৻ কাজেই, যেসব মানুষ পরে প্রতিবন্ধী হন, তাদের জন্যে ঐ প্রতিবন্ধীত্ব জীবনধারণের ক্ষেত্রে যেসব বাধার সৃষ্টি করেছে তা মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার শেখাটা খুবই জরুরি হয়ে পড়ে ৻ ‘ লন্ডনের নগর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপদেষ্টা ডেভিড মরিস প্রতিবন্ধীদের জন্যে বিভিন্ন ধরনের সুবিধে করে দেওয়ার বিষয়ে লন্ডনের মেয়রকে পরামর্শ দিয়ে থাকেন ৻ ডেভিড মরিস নিজেও শারিরীক প্রতিবন্ধীত্বের শিকার ৻ শিরদাঁড়ার মাংসপেশীতে সমস্যার কারণে তাকে তার পেশাগত দায়িত্ব পালনে নানা ধরনের বিশেষ প্রযুক্তি ব্যবহার করতে হয় ৻ তার সবচেয়ে প্রিয় হচ্ছে, কন্ঠ চিনে নির্দেশ বুঝে কাজ করতে সক্ষম প্রযুক্তিগুলো এবং ব্লুটুথ হেডসেট৻ ডেভিড মরিস মৌখিক আদেশ মেনে কাজ করতে সক্ষম প্রযুক্তি ব্যবহার করছেন গত দশ বছর ধরে ৻ ‘মৌখিক নির্দেশে কাজ করতে সক্ষম সফটওয়্যার থাকায় আমি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এখন বৈষম্যহীনভাবে কাজ করতে পারি ৻ এমনকি আমার তো মনে হয়, এটা বরং আমাকে বাড়ি সুবিধে দেয় ৻ বুদ্ধিমান লোকেরা এখন জানে, মৌখিক আদেশের সহায়তায় কাজ করা এখন খুব সহজ হয়ে গেছে ৻‘ কম্পিউটার প্রযুক্তিটাই এমন যে, যারাই এটা ব্যবহার করতে পারে তাদের সামনেই খুলে যায় এক নতুন দিগন্ত ৻ কিন্তু কারো কারো পুরো জীবনটাই পাল্টে দিতে পারে এই প্রযুক্তির ব্যবহার ৻ যেমন, বদলে গেছে গলা থেকে পুরো শরীরে পক্ষাঘাতগ্রস্থ ড্যারেন কারের জীবন ৻ লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ডিগ্রিও লাভ করেছেন তিনি ৻ ‘ আমার বন্ধু আছে অস্ট্রেলিয়ায় ৻ আমরা ইন্টারনেটে চ্যাট করি ৻ স্কাইপ সহ কথা বলা যায় , এমন অনেক কিছুও ব্যবহার করি আমরা ৻ আমার মতো একজনের জন্যে যোগাযোগের বিষয়টি ভীষন সহজ হয়ে গেছে ৻ আমি বন্ধুদের সাথে ইনস্ট্যান্ট ম্যাসেজিং বা ই মেইলে সর্বক্ষণ যোগাযোগ রাখতে পারি ৻ কানে ফোন তুলে কথা বলার চেয়ে সেটা আমার জন্যে অনেক অনেক সহজ ৻‘ ড্যারেন হেডসেট এবং ভার্চুয়াল কি বোর্ড ব্যবহার করেন ৻ হেডসেটের সেন্সর গুলো যেসব সংকেত পায়, তা কন্ট্রোল ইউনিট থেকে প্রবাহিত হয় ৻ প্রতিটি সেন্সর সংগৃহীত সংকেত এবং মাথার অবস্থান যাচাই করে কার্সার নড়াচড়া করে ৻ প্রতিবন্ধীদের জন্যে আরো নতুন এবং কার্যকরী প্রযুক্তি বাজারে চলে এসেছে ৻ এমনকি চোখের ভাষা পড়ে কাজ করতে সক্ষম প্রযুক্তিও এখন আছে ৻ মনিটরে বসানো হাই রেজোল্যুশন ক্যামেরা চোখের দৃষ্টি যাচাই করে কার্সারকে নাড়াচাড়া করাবে ৻ যেখানে কার্সার নিতে চান শুধু সেখানে তাকালেই এতে কাজ হয়ে যায় ৻ অ্যাবিলিটি নেটের পামেলা হার্ডেকার বলছেন ,‘ ভয়েস রিকগনিশন বা নির্দিষ্ট কন্ঠের আদেশের সহায়তায় প্রযুক্তি ব্যবহার করার বিষয়টি এখন এমন একটা মাত্রায় পৌঁছেছে যে, লোকে শুধু বাধ্য হয়ে নয়, নিজের পছন্দেও এই সুবিধা ব্যবহার করছে ৻ এটা অনেক কার্যকরী আর এর সাহায্যে কাজ করা খুব সুবিধে বলেই লোকে তা ব্যবহার করতে চাইছে ৻ চোখের দৃষ্টি বুঝতে সক্ষম প্রযুক্তও যদি তেমন সাফল্য পায় আমি অবাক হবোনা ৻ যখন আমরা কম্পিউটার স্ক্রিনের যেখানে ক্লিক করতে চাই শুধু সেদিকে তাকাবো আর ক্লিক করার কাজটি হয়ে যাবে ৻ তাহলে ভবিষ্যৎ হাঁটছে কোন্ পথে ? আমরা কি প্রতিবন্ধীদের জন্যে বিশেষভাবে তৈরি আরো প্রযুক্তি দেখতে পাবো নাকি , অনেকে যেমনটা ধারণা করছেন, সকলেই সেসব প্রযুক্তি ব্যবহারের সুবিধে আর কার্যকারিতাকে সাদরে গ্রহণ করবে ? অনলাইন জগতের টুকরো খবর: অবৈধভাবে গান ডাউনলোড করার বিরুদ্ধে অভিযান চলছেই ৻ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি বলছে, বন্ধুদের নেটওয়ার্কে অবৈধভাবে ডাউনলোড করা গান আপলোড করার দায়ে প্রায় ৮ হাজার লোককে শাস্তির মুখোমুখি করা হচ্ছে ৻ এমকি যেসব শিশুরা অবৈধ ফাইল আপলোড করছে তাদের অভিভাবকদের বিচার করা হচ্ছে ৻ ফাস্টফুড চেইন ম্যাকডনাল্ডস তার ক্রেতাদের এমন একটি এমপি থ্রি প্লেয়ার উপহার দিয়েছে, যাতে কিনা কম্পিউটার ভাইরাস ছিল ৻ ম্যাকডনাল্ডস জাপান একটি প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে মিউজিক ট্র্যাক ভরে ১০ হাজার এমপি থ্রি প্লেয়ার দিয়েছে ৻ কিন্তু, পরে সেই প্লেয়ারে ভাইরাস পাওয়া যাওয়ায় অস্বস্তিতে পড়েছে ম্যাকডনাল্ডস ৻ | স্থানীয় লিংকস্ হ্যাকার সম্মেলনে ভিস্তার নিরাপত্তা নিয়ে আলোচনা07 অক্টোবর, 2006 | Lei ওয়েবে গড়ে উঠছে সামাজিক নেটওয়ার্ক30 সেপ্টেম্বর, 2006 | Lei অনলাইনে আপনার আমার ভিডিও23 সেপ্টেম্বর, 2006 | Lei কম্পিউটারের সুরক্ষা নিয়ে উদ্বেগ17 সেপ্টেম্বর, 2006 | Lei ডিজিটাল প্রজেকশনে সিনেমা26 অগাস্ট, 2006 | Lei ফাইবার অপটিকের সাহায্যে সস্তায় ইন্টারনেট 10 সেপ্টেম্বর, 2006 | Lei বিনা খরচায় ডাউনলোডের জন্যে গান...31 অগাস্ট, 2006 | Lei বদলে যাচ্ছে এই শতাব্দীর বিজ্ঞাপনের চেহারা29 অগাস্ট, 2006 | Lei | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||