BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 23 সেপ্টেম্বর, 2006 - প্রকাশের সময় 13:01 GMT
 
বন্ধুকে ইমেইল করুন ছাপার উপযোগী সংস্করণ
অনলাইনে আপনার আমার ভিডিও
 
YouTube
প্রতিদিন হিট পড়ছে দশ কোটি
ইন্টারনেট যারা ব্যাবহার করেন তাদের তৈরি অডিও ভিডিও এরকম নানা ফাইলে ছেয়ে আছে ওয়েবের জগত৻ সেকঅনে আছে ব্যাক্তিগত হোমপেজ, নিজস্ব মতামতে ঠাসা ওয়েবসাইট যা ব্লগ হিসেবে পরিচিত৻

অনলাইনে নিজের সম্পর্কে কিছু উপস্থাপন করা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ৻ সস্তা ভিডিও ক্যামেরা আর অত্যন্ত দ্রুত গতির ইন্টারনেটের কল্যানে ঘরে তৈরি ভিডিও ক্লিপ আপলোড এবং তার শেয়ার অনলাইন জগতের খুবই স্বাভাবিক এক বিষয় হয়ে দাঁড়িয়েছে৻

আমাদের মধ্যেই অনেকে এই কাজটি করছেন৻

বদলে যাচ্ছে টিভি

এখানেই এর শেষ নয়৻ টেলিভিশন চ্যানেলগুলি এখন এই প্রবনতাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছে৻ অনলাইনে এই ভিডি আপলোড ও শেয়ারের বিষয় সামনে রেখে তারা ঢেলে সাজাচ্ছে নিজেদের অনুষ্ঠান৻ তাহলে কি বলা যায় যে টেলিভিশনের মৃত্যু হতে চলেছে? ওয়েব দীর্ঘজীবী হউক!

না, এ কথা বলার সময় এখনো আসেনি৻ তবে এটা ঠিক যে টিভি দর্শকরা এখন অনলাইন ভিডিওর দিকে আকৃষ্ট হচ্ছে৻ বাড়ছে এই অনলাইন দর্শকের সংখ্যাও৻ তার মানে হচ্ছে- দর্শকরা এখন শুধু নিস্ক্রিয় হয়ে সোফায় বসে শুধু অনুষ্ঠান দেখতে চায় না, তারাও এখন চায় সেখানে অংশ নিতে, তারকা হয়ে উঠতে৻

এরকমই একটি সাইট YouTube যেখানে ক্লিক করলেই পাওয়া যায় কোটি কোটি ভিডিও ক্লিপ- গান, নাটক, ব্যাক্তিগত দিনলিপি, আপনার আমার কথা এইসব৻ যেমন জিশান নামের এক তরুন ওয়েবক্যামের সামনে দাঁড়িয়ে, গিটার বাজিয়ে তারই গাওয়া গান এই ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে৻

ইন্টারনেট ব্যাবহারকারীদের ভিডিও ফাইল শুধু নয়, কেউ কেউ সেখানে রবীন্দ্রনাথের কন্ঠ আপলোড করে দিয়েছে৻ আপলোড করা হয়েছে জনপ্রিয় ব্যান্ডের গান৻

দেখার স্বাধীনতা

বিশেষজ্ঞরা বলছেন, ভিডিও দেখা শোনা ও শেয়ারের স্বাধীনতাই এই ওয়েবসাইটের আকাশচুম্বী জনপ্রিয়তার অন্যতম কারন৻ মাইক্রোসফটও সোপবক্স নামে এরকম একটি অনলাইন চালু করার কথা ঘোষণা করেছে৻

জনপ্রিয়তার কারন
 এখন প্রচুর পরিমানে ব্যান্ডউইথ৻ মানুষের ঘরে ঘরে ব্রডব্যান্ড৻ ইন্টারনেট সংযোগের গতিও আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত৻ এইসব ভিডিও তৈরি করা যায় খুব সহজে...
 
প্যাট্রিক ওয়াকার, গুগোল

YouTube এ প্রতিদিনের হিটের সংখ্যা দশ কোটি ছাড়িয়ে গেছে৻

গুগোলের প্যাট্রিক ওয়াকার বলছেন, প্রথমতঃ এখন প্রচুর পরিমানে ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে৻ মানুষের ঘরে ঘরে আছে ব্রডব্যান্ড৻ ইন্টারনেট সংযোগের গতিও এখন আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত৻ এইসব ভিডিও তৈরি করা যায় খুব সহজে৻ সামান্য একটা ওয়েবক্যামের সাহায্যে রেকর্ড করে কম্পিউটারের সাথে সংযোগ ঘটিয়ে সেই ফাইল আপলোড করা যায় সহজেই৻ সংরক্ষণের খরচও অনেক কমে গেছে৻

কমেডিয়ান, ভিডিও ব্লগার আর প্রথমবারের মতো যারা ছবি তৈরি করছেন, তারাই এই ওয়েবসাইট সবচে‘ বেশি ব্যাবহার করছেন৻ আপনার আমার মতো সাধারন মানুষেরাও এ থেকে পিছিয়ে নেই৻

৭৯ বছর বয়েসী অবসরপ্রাপ্ত ব্রিটিশ এক নাগরিক যিনি নিজের জীবনের কথা অনলাইনে তুলে ধরেছেন সেই ভিডিও সম্প্রতি ব্যাপক আলোড়ন তুলেছে৻ এটা হয়তো আপনার আমার বিষয় নয় কিন্ত শুনলে অবাক হবেন যে হিট পড়েছে প্রায় নয় লক্ষ পঁচাত্তর হাজার৻

এমটিভির এঞ্জেল গ্যাম্বিনো বলছেন, একদিক থেকে এটা হচ্ছে রিয়েলিটি টিভির বিবর্তন৻ আমাদের অনেক অনুষ্ঠান আছে যেখানে দর্শকেরা তাদের ভিডিও পাঠাতে পারে৻ তারা এটা করতো অনেকটাই গোপনে৻ টিভি চ্যানেলগুলির সামনে এখন একটা বড়ো সুযোগ হলো যে তারা এখানে অনেক প্রতিভার সন্ধান পাবেন৻

MTV host Amanda Bynes
এমটিভির সাথে চুক্তি করেছে ইউটিউব

দর্শকের জন্যে দর্শকের ভিডিও

এই জনপ্রিয়তার কারনেই যু্ক্তরাষ্ট্রের অনেক টিভি চ্যানেল তাদের অনুষ্ঠান YouTube এ আপলোড করতে শুরু করেছে৻ অনেকেই এই ওয়েবসাইটকে ব্যাবসায়িকভাবে সম্ভাবনাময় বলেও মনে করছেন৻ ওয়ার্নার ব্রাদার্স তাদের মিউজিক ভিডিওর লাইব্রেরির জন্যে এই ওয়েবসাইটের সাথে একটি চুক্তি করেছে৻ তবে এর উল্টোটাও আছে৻ ইউনিভার্সাল মিউজিক গ্রুপ বলছে, তাদের কপিরাইট ভংগকারী ফাইল সরিয়ে নেয়ার জন্যে তারা এই ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়ার পরিকল্পনা করছে৻

তবে যে যাই করুন না কেনো, এটা পরিস্কার যে দর্শকরা এখন আর নিস্ক্রিয় থাকছে না৻ তারাই তাদের জন্যে ভিডিও তৈরি করে সবার জন্যে ছেড়ে দিচ্ছে আর হয়ে উঠছে অনলাইন সুপারস্টার৻

এবারে অনলাইন জগতের টুকরো খবর:

মাইক্রোসফট তার স্প্রেডশিট প্রোগ্রাম ও ওয়ার্ড প্রসেসিং-এর ওয়েবভিত্তিক সংস্করণ বিনামূল্যে ছাড়ার পরিকল্পনা করছে৻ তবে এই অনলাইন সংস্করণে মূল প্রোগ্রামের অনেক কিছুই থাকবে না৻ মাইক্রোসফ্ট বলছে যে তারা বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থের সাহায্যে এই খরচ মিটিয়ে নেবে৻

বিজ্ঞানীরা বলছেন, ল্যাপটপের এরকম স্ক্রিন খুব শীঘ্রই আবিস্কার হতে যাচ্ছে যা খবরের কাগজের মতো গোল করে পাকিয়ে নেয়া যাবে৻ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি দল এই আবিস্কারের দিকে বেশ এগিয়েও গেছে৻

 
 
স্থানীয় লিংকস্
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি