|
সংলাপ: কোথায়-কখন?
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে এ সময়ের গুরুত্বপূর্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলো নিয়ে রেকর্ড করা বাংলাদেশ সংলাপ প্রচারিত
হয় বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশনে প্রতি রবিবার বাংলাদেশে রাত আটটা থেকে রাত ন`টা পর্যন্ত৻
পুরো অনুষ্ঠান শোনা যায় শর্টওয়েভ ১৯ ও ২৫ মিটার ব্যান্ডে যথাক্রমে ১৫৪৫০ এবং ১১৭৯৫ কিলোহার্টজে৻ একই সাথে ঢাকা ও তার আশে পাশে এফ এম ১০০ মেগাহার্টজে, এবং বিশ্বব্যাপী ইন্টারনেটে৻ এছাড়াও প্রতিটি অনুষ্ঠান পূন:প্রচার করা হয় সোমবার এবং মঙ্গলবার প্রভাতী আয়োজনে৻ শর্টওয়েভ ২২, ২৫ এবং ৩১ মিটার ব্যান্ডে যথাক্রমে ১৩৭৯০, ১১৯৯৫ এবং ৬৯৬৫ কিলোহার্টজে৻ বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানগুলোতে থাকছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সদস্যদের নিয়ে গড়া চার সদস্য-বিশিষ্ট একটি প্যানেল, যারা আমন্ত্রিত দর্শক-শ্রোতাদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন এবং নানা বিষয়ে নিজেদের মন্তব্য তুলে ধরেন৻ বাংলাদেশ সংলাপ: আগামী অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানগুলোর কোনটাতে অংশ গ্রহন করতে চাইলে আপনার নাম-ঠিকানাসহ আজই লিখুন, এবং কোন শহরের সংলাপ-এ অংশ গ্রহন করতে চান, সেটা লিখতে ভুলবেন না৻ লেখার ঠিকানা : বিবিসি বাংলা, পোস্ট বক্স ২০৬০, ঢাকা ১০০০. |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||