|
ডিজিটাল প্রজেকশনে সিনেমা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আপনাদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ নেই যিনি কখনো সিনেমা দেখেননি৻ সিনেমা আমরা সবাই দেখতে ভালোবাসি, আর প্রায় সবাই জানি যে কেমন করে দেখানো হয়৻ সোজা কথায়, সিনেমার ছবিগুলো ধরা থাকে হাজার হাজার ফিট লম্বা সেলুলয়েডের ফিল্মের ওপর, এবং তা চালানো হয় একটা প্রজেকটারের ভেতর দিয়ে ৻ প্রযুক্তির জগতে বহু বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, ঘরে আমরা ভিডিও, ভিসিডি, ডিভিডি দেখছি ঠিকই - কিন্তু তা সত্বেও সিনেমা হলে ছবি দেখানোর এই কৌশল কিন্তু মোটামুটি একই রয়ে গেছে৻ কিন্তু তাও হয়তো এবার বদলে যাচ্ছে৻ এসে গেছে সিনেমা হলে ডিজিটাল প্রজেকশন৻ পদ্ধতিটা হলো, পুরো সিনেমাটার একটা ডিজিটাল কপি হার্ডড্রাইভে ভরা থাকে, আর সিনেমার প্রজেকশন হলে থাকে একটা সার্ভার, যাতে ছবিটা আপলোড করে দেয়া হয়৻ তার পর একটি মাত্র বোতাম টিপে প্রজেকশনিস্ট সিনেমার প্রদর্শনী শুরু করে দেন৻ কয়েক বছর আগেও সারা দুনিয়ায় এই রকম ডিজিটাল সিনেমা প্রদর্শন করা হতো মাত্র শ‘তিনেক সিনেমা হলে৻ আর গত বছরের শেষ নাগাদ এরকম সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় সাড়ে আটশ‘৻ তার মানে কি সিনেমা হলে ফিল্ম প্রজেকটরের যুগ শেষ হয়ে যাচ্ছে? খুব সম্ভবতঃ তাই, অন্ততঃ শেষের শুরু তো নিশ্চয়ই বলা যায়৻ আপনি বলতে পারেন, তাই যদি হবে, তাহলে তা এত দেরিতে হলো কেন? কারণ অন্যান্য মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি তো এসে গেছে অনেক আগেই৻ উত্তর দিলেন সিনেমা সাময়িকী স্ক্রিন ডাইজেস্টের ডেভিড হ্যানকক ৻ তিনি বলছেন, এতদিন হয়নি কারণ এব্যাপারে মতৈক্য হতে দেরি হয়েছে৻ ১৯৯৯ সালে স্টার ওয়ারস এপিসোড ওয়ান বাণিজ্যিকভাবে মুক্তি পাবার পর থেকেই এ নিয়ে আলেঅচনা চলছে৻ পাঁচ বছর ধরে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলেছে, এটার প্রযু্ক্তিগত এবং ব্যবসায়িক রূপরেখা নিয়ে সবার একমত হতে হয়েছে৻ এবং এতে যতটা সময় লাগবে বলে মানে করা হচ্ছিল, আসলে লেগেছে তার চাইতে অনেক বেশি৻ ডিজিটাল প্রজেকশনের একট বড় সুবিধা হলো এর ছবির মান৻ ফিল্মে ছবি দেখাবার সময় অসুবিধে হলো, সেলুলয়েডের ওপর সামান্য আঁচড়ের দাগ থাকলেও তা পর্দায় বোঝা যায়৻ নিশ্চয়ই এমন ছবি দু‘একটা দেখেছেন, যা দেখার সময় মনে হয় যেন পর্দা জুড়ে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ! ডিজিটাল সিনেমা দেখার সময় এমনটা আর হবে না, দেখতে পাবেন একেবারে স্ফটিকের মতো ঝকঝকে পরিষ্কার ছবি৻ ছবি দেখানোর খরচও এতে অনেকগুণ কমে যাবে৻ ফিল্মে একটি পূর্ণ দৈর্ঘ্য ছবির প্রিন্ট তখন ডিজিটাল প্রিন্ট স্টুডিও থেকে বেরোবার সময়ই একটা সফটওয়ার দিয়ে লক করে দেয়া হবে, যা শুধু সিনেমা হলে দেখানোর আগে প্রজেকশনিস্টই খুলতে পারবেন৻ তবে ডিজিটাল প্রজেকশনের সবচেয়ে বড় সুবিধে হলো, এটা বহুভাবে ব্যবহার করা যাবে৻ ভিউ সিনেমার স্টিভ নিবস বলছেন, এটা দিয়ে ডিভিডি দেখা যাবে, গেমস খেলা যাবে, ডাউনলোড করা, এমন কি শিক্ষামুলক অনুষ্ঠান প্রচার থেকে শুরু করে জুয়োখেলা পর্যন্ত এমন প্রায় কিছুই নেই যা এই ডিজিটাল প্রজেকটরে পাওয়া যাবে না৻ পুরোনো দিনের ছবি যা গত ৪০ বছরে সিনেমা হলে দেখা যায়নি, তাও দেখা যাবে এতে৻ সিনেমা হল তখন শুধু ৩৫ মিলিমিটার ছবি দেখার জায়গা থাকবে না, এটা হয়ে যাবে সবরকম বিনোদনের একটা কেন্দ্র৻ শুধু তাই নয়, ডিজিটাল প্রজেকটর চালু হয়ে যাবার ফলে ত্রিমাত্রিক ছবি দেখার যে সুবিধা অনেকটা পেছনে পড়ে গিয়েছিল তারও আবার একটা পুনরুত্থান হবে৻ এবার ডিজিটাল প্রযুক্তি জগতের টুকরো খবর এবছরের শেষ নাগাদ বাজারে আসবে মাইক্রোফটের জুন মিডিয়া প্লেয়ার৻ এর বৈশিষ্ট্য হবে যে কেনার সময়ই এতে অনেকগুলো মিউজিক ভিডিও ভরে দেয়া থাকবে৻ মাইক্রোসফটের সাথে নামকরা মিউজিক কোম্পানি ইএমআই-এর এ ব্যাপারে এক চুক্তি হয়েছে৻ অনেকে মনে করছেন, বর্তমানে ডিজিটাল মিউজিকের বাজারে এ্যাপল-এর যে একচেটিয়া প্রাধান্য তাকে চ্যালেঞ্জ করার সম্ভাবনা আছে জুনের৻ বিশ্বের সবচেয়ে বড় পিসি প্রস্তুতকারক ডেল বলছে, তারা তাদের তৈরি কম্পিউটারে যে নোটবুক ব্যাটারি ব্যবহার করা হয় তা বদলে দেবে৻ প্রায় চল্লিশ লাখ ব্যাটারি বদলে দেয়া হবে প্রতিশ্রুতি দিয়েছে ডেল, কারণ দেখা গেছে যে কখনো শর্টসার্কিট হলে ওই ব্যাটারি গরম হয়ে যায়, তাতে অগ্নিকান্ডের ঝুঁকি থাকে৻ পর্যবেক্ষকরা বলছেন , এতে ডেলের খরচ হবে প্রায় ২২৫ মিলিয়ন ডলার৻ গুগল মানে এতদিন ছিল ইন্টারনেট সার্চ ইঞ্জিন-এর নাম৻ কিন্তু অক্সফোর্ড ইংরেজি অভিধান এখন গুগলকে তালিকাভৃক্ত করেছে একটি ক্রিয়াপদ হিসেবে – যার অর্থ হলো ওয়েবে তথ্য অনুসন্ধান করা, বিশেষতঃ গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে৻ গুগলের আইনী উপদেষ্টারা বলছেন, এতে কপিরাইট লংঘনের ঝুঁকি রয়েছে৻ অবশ্য কেউ কেউ পাল্টা এ প্রশ্নও তুলছেন যে গুগল শব্দটি ৭৫ বছর আগেও একটি ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হতো ক্রিকেট খেলায়, ইন্টারনেট আবিষ্কারে বহু আগে ৻ | স্থানীয় লিংকস্ কম খরচে চালু করতে পারেন আইপি টিভি18 জুলাই, 2006 | Lei কম্পিউটারে গতির জন্যে চাই ভালো গ্রাফিক্স কার্ড11 জুলাই, 2006 | Lei টেলিভিশনে ভিডিও গেমস প্রতিযোগিতা20 জুন, 2006 | Lei | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||