 | | | কবি শামসুর রাহমান |
বাংলা সাহিত্যের বরেণ্য কবি শামসুর রাহমান আজ কিছুক্ষণ আগে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন৻ তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর৻ তিনি গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন৻ কবি হিসেবেই বেশি জনপ্রিয় হলেও প্রয়াত শামসুর রাহমান উপন্যাসও লিখেছেন এবং একসময় তিনি সাংবাদিকতাও করেছেন৻ প্রয়াত কবি, বন্ধ হয়ে যাওয়া দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক ছিলেন৻ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার বহু কবিতা বাংলা সাহিত্যের পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে৻ এছাড়া তার জনপ্রিয় কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম ‘‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ‘‘ এবং ‘‘রৌদ্রকরোটিতে‘‘৻ উনিশশ নিরানব্বই সালে তার ওপর আক্রমণের ঘটনা ঘটে৻ |