03 মে, 2006 - প্রকাশের সময় 21:57 GMT
২০০৬ সালের গোটা মার্চ মাস জুড়ে বিবিসি বাংলার শ্রোতারা তাঁদের বিচারে সেরা যে পাঁচটি গান মনোনয়ন করেছেন, তার ভিত্তিতে বিবিসি বাংলা তৈরী করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকা৻
এই গানগুলি নিয়ে চোদ্দই এপ্রিল থেকে তেসরা মে ২০০৬ পর্যন্ত বিবিসি বাংলা বিশেষ যে অনুষ্ঠানগুলি প্রচার করেছে সেগুলি শুনতে পাবেন নীচে অডিও বোতামে ক্লিক করে৻ গানগুলি হল ক্রমান্বয়েঃ
১. আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি : রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর
২. মানুষ মানুষের জন্যে : মূল রচনা, সুরকার ও শিল্পী - ভূপেন হাজারিকা; বাংলা রূপান্তর -গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়৻
৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি : গীতিকার - আবদুল গাফফার চৌধুরী; সুরকার - আলতাফ মাহমুদ৻
৪. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই : শিল্পী -মান্না দে;
গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার; সুরকার - সুপর্ণকান্তি ঘোষ৻
৫. এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা : সুরকার - আপেল মাহমুদ; গীতিকার - গোবিন্দ হালদার৻
৬. আমি বাংলায় গান গাই : কথা ও সুর - প্রতুল মুখোপাধ্যায়; শিল্পী - মাহমুদুজ্জামান বাবু
৭. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি : গীতিকার - গোবিন্দ হালদার; সুরকার ও শিল্পী - আপেল মাহমুদ৻
৮. তুমি আজ কতদূরে : শিল্পী - জগন্ময় মিত্র; গীতিকার - প্রণব রায়; সুরকার - সুবল দাসগুপ্ত৻
৯. এক নদী রক্ত পেরিয়ে : গীতিকার ও সুরকার - খান আতাউর রহমান; শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ৻
১০. ধন ধান্য পুষ্প ভরা : গীতিকার ও সুরকার - দ্বিজেন্দ্রলাল রায়৻
১১. মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে : শিল্পী ও সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়; গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার৻
১২. সালাম সালাম হাজার সালাম: শিল্পী - মহম্মদ আবদুল জব্বার; গীতিকার - ফজলে খুদা৻
১৩. জয় বাংলা বাংলার জয় : গীতিকার - মাজহারুল আনোয়ার; সুরকার - আনোয়ার পারভেজ৻
১৪. খাঁচার ভিতর অচিন পাখি : রচনা - লালন শাহ; শিল্পী - ফরিদা পারভিন৻
১৫. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে: শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ; গীতিকার - মাজহারুল আনোয়ার; সুরকার - আনোয়ার পারভেজ৻
১৬. কারার ওই লৌহকপাট : রচনা - কাজী নজরুল ইসলাম৻
১৭. এই পদ্মা এই মেঘনা : শিল্পী - ফরিদা পারভীন; গীতিকার ও সুরকার - আবু জাফর৻
১৮. চল্ চল্ চল্ ঊর্ধগগনে বাজে মাদল : রচনা - কাজী নজরুল ইসলাম৻
১৯. একতারা তুই দেশের কথা বল্ : শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ; সুরকার - আনোয়ার পারভেজ; গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার৻
২০. তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়: শিল্পী - মহম্মদ আবদুল জব্বার৻