bbc.co.uk navigation

২৮ বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

সর্বশেষ আপডেট রবিবার, 26 অগাষ্ট, 2012 12:54 GMT 18:54 বাংলাদেশ সময়
bd_bnp

বিস্ফোরক মামলার শুনানিতে আদালতে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব (ছবি-ফোকাস বাংলা)।

গত ২৯শে এপ্রিল বিরোধী দলের এক হরতাল কর্মসূচীর সময় ঢাকায় সচিবালয়ের ভেতর হাতবোমা ছোঁড়ার এক ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের মোট ২৯ জন নেতাকে আসামি করে বিস্ফোরক অপরাধের মামলা করে পুলিশ।

মাস খানেক ধরে তদন্তের পর গোয়েন্দা পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মোট ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট বা অভিযোগপত্র আদালতে দাখিল করে।

আজ (রবিবার) দু পক্ষের শুনানির পর ঢাকার একটি নিম্ন আদালত পুলিশের ঐ অভিযোগ পত্র আমলে নিয়েছে।

অভিযুক্তদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, হান্নান শাহ এবং সাদেক হোসেন খোকা সহ বিএনপির বেশ কজন কেন্দ্রীয় নেতা রয়েছেন।

এ বিষয়ে আগামী ১৮ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিবিসিকে বলেন, বোমা হামলাকারীদের পুলিশ ধরতে পারেনি এই যুক্তিতে অভিযোগপত্র গ্রহণের বিরোধিতা করেন।

তিনি বলেন, তারপরও আদালত অভিযোগপত্র আমলে নেয়ায় তাঁরা উচ্চ আদালতে যাবেন।

অভিযোগ পত্র গ্রহণ করলেও ১৩ জন আসামীকে স্থায়ী জামিন দিয়েছে আদালত। ফলে এই মামলার আসামীদের সবাই স্থায়ী জমিন পেলেন।

বোমা ছোড়ার মামলা ছাড়াও বিরোধী নেতাদের বিরুদ্ধে হরতালের সময় গাড়ি পোড়ানোরও একটি মামলা হয়।

সম্পর্কিত বিষয়

BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻