bbc.co.uk navigation

দ্রুত বিচার আদালত-৫ এর কার্যক্রম স্থগিত

সর্বশেষ আপডেট সোমবার, 6 অগাষ্ট, 2012 16:51 GMT 22:51 বাংলাদেশ সময়

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বাংলাদেশের বিরোধীদলের বেশ কিছু রাজনীতিকের বিরুদ্ধে হরতালের সময় গাড়ি পোড়ানোর অভিযোগ এনে করা মামলার বিচার যে আদালতে চলছিল, তা স্থগিত করে দিয়েছে হাইকোর্ট।

আজ হাইকোর্ট দ্রুত বিচার আদালত-৫ নামে ওই আদালতের কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের করা এক রিট আবেদনের শুনানীর পর হাইকোর্ট ওই আদেশ দেন।

এ ছাড়া ওই আদালতের গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না - তা জানতে চেয়ে সরকারকে দু সপ্তাহের সময় দিয়ে একটি রুল জারি করা হয়।

মি. মাহবুব উদ্দিন বলেন, ওই আদালতের গঠন আইনসম্মত নয়, তাই তার কার্যক্রমও আইন সম্মত হবে না - এটাই তাদের রিট আবেদনের বক্তব্য।

যথাযথ পদ্ধতি মেনেই যে দ্রুত বিচার আদালত-৫ গঠিত হয়েছিল - রাষ্ট্রপক্ষ তা দেখাতে ব্যর্থ হলে হাইকোর্ট এই আদালতের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন।

সরকারী কৌঁসুলিরা জানিয়েছেন, তারা এই আদেশকে চ্যালেঞ্জ করবেন।

বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮-দলীয় জোটের বেশ কিছু নেতার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে আনা মামলার বিচার চলছিল ঢাকার পাঁচ নম্বর দ্রুত বিচার আদালতে ।

এ বছর ২৯শে এপ্রিল হরতালের সময় ওই ঘটনা ঘটে।

সম্পর্কিত বিষয়

BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻