bbc.co.uk navigation

গ্রামীণ ব্যাংক নিয়ে আবারো মার্কিন উদ্বেগ

সর্বশেষ আপডেট রবিবার, 5 অগাষ্ট, 2012 16:42 GMT 22:42 বাংলাদেশ সময়
grameen_bank

বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ওপর সরকারী নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নিয়োগকৃত চেয়ারম্যানের হাতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে হুমকিতে ফেলবে।

বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের দায়িত্ব বাংলাদেশ সরকারের-নিয়োজিত চেয়ারম্যানের হাতে দেয়া হয়েছে এটা নিয়ে মার্কিন সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

"সরকারের নিয়োগকৃত চেয়ারম্যানের হাতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তে গ্রামীণ ব্যাংককে হুমকিতে ফেলবে"

মার্কিন পররাষ্ট্র দফতর

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ - গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত দিকনির্দেশনা দেয়ার ক্ষেত্রে প্রধানত নারী শেয়ারহোল্ডারদের যে ভূমিকা রয়েছে - তাকে ক্ষুণ্ন করেবে।

পাশাপাশি এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে অনুরোধ করেছিলেন তারা যেন এমন কোন পদক্ষেপ না নেন, যাতে গ্রামীণ ব্যাংকের মর্যাদাহানি ঘটে।

এখন সরকারের এই যে পদক্ষেপ - তা 'গ্রামীণ ব্যাংকের ভবিষ্যতের জন্য একটা হুমকি' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে একই সঙ্গে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয় যেন গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে বাংলাদেশ সরকার যেন স্বচ্ছতা অবলম্বন করে, এবং সরকার যেন এই ব্যাংকের দক্ষতা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হয়।

একই ধরনের খবর

BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻