আফগানিস্তানে সহিংস বিক্ষোভ অব্যাহত

কোরান পোড়ানোর প্রতিবাদে আফগানিস্তানে সহিংস বিক্ষোভ অব্যাহত

কোরান পোড়ানোর প্রতিবাদে আফগানিস্তানে সহিংস বিক্ষোভ অব্যাহত

আফগানিস্তানে এক মার্কিন সামরিক ঘাঁটিতে কোরান পোড়ানোর প্রতিবাদে টানা পঞ্চম দিনের মতো সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে।

খবরে বলা হচ্ছে, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে।

উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে লোকজন দোকানপাটে হামলা করে এবং জাতিসংঘের এক ভবনে আগুন ধরিয়ে দেয়।

অন্যান্য প্রদেশেও বিক্ষোভ হয়েছে।

এদিকে, ন্যাটো বলছে রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে গুলিতে তাদের দু’জন সদস্য নিহত হয়েছে।

অত্যন্ত সুরক্ষিত স্থানে তাদের উপর এই হামলা চালানো হয়।

ধারণা করা হচ্ছে, নিহতরা যুক্তরাষ্ট্রের সৈনিক।

এই বিক্ষোভে এপর্যন্ত ২৫ জন হয়েছে, যাদের মধ্যে দুজন মার্কিন সেনাও রয়েছে।

সহিংসতা অব্যাহত

টানা পাঁচদিন ধরে এই সহিংস বিক্ষোভ চলছে আফগানিস্তানে।

আজ শনিবার তিনটি প্রদেশে লোকজন রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়।

প্রেসিডেন্ট ওবামার দু:খ প্রকাশও বিক্ষোভকারীদের শান্ত করতে পারেনি

প্রেসিডেন্ট ওবামার দু:খ প্রকাশও বিক্ষোভকারীদের শান্ত করতে পারেনি

কুন্দুজ শহরে বিক্ষোভকারীরা জাতিসংঘের একটি ভবনের কিছু অংশ পুড়িয়ে দিয়েছে। বেশকিছু দোকানপাট ও সরকারি ভবনেও আগুন লাগিয়ে দেয় তারা। প্রাণহনি হয়েছে দক্ষিণাঞ্চলীয় লোগার প্রদেশেও। লাগমান প্রদেশে হামলা হয়েছে গভর্নরের বাড়িতে।

আফগান নিরাপত্তা বাহিনী বলছে যে তারা চেষ্টা করছে বিক্ষুব্ধ প্রতিবাদকারীদের নিয়ন্ত্রণ করতে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছুড়ছে। কোথাও কোথাও প্রতিবাদকারীদের লক্ষ্য করেও গুলি ছোঁড়া হয়েছে। পুলিশ বলছে যে তাদের গুলি উপেক্ষা করেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসছে।

ন্যাটোসহ আফগান সরকার আশা করছিলো যে এই প্রতিবাদ বিক্ষোভ হয়তো থিতু হয়ে আসবে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দু:খ প্রকাশের পরেও তার কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বরং মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে।

সপ্তাহ খানের আগে বাঘরাম বিমান ঘাঁটিতে কোরান পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানে এ নিয়ে পঁচিশজনের মতো নিহত হলো।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻