বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, তার ভারত সফরে তিনি বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যা বন্ধের বিষয়ে জোর দেবেন।

এক সরকারী সফরে বৃহস্পতিবার তার দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা রয়েছে।

সাহারা খাতুন তাঁর ভারত সফরের প্রাক্কালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের মানুষের ক্ষোভের কথা তিনি ভারত সরকারের কাছে তুলে ধরবেন।

sahara_khatun

ভারত সফরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

দিল্লী সফরে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

সফরে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারেই গুরুত্ব দেয়া হবে।

বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেবে বাংলাদেশ-ভারত সীমান্তে গত এক বছরে কমপক্ষে ৩১ জন বাংলাদেশী নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন এই বিষয়টি তিনি দিল্লীতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরবেন। তিনি জানান, দুই দেশের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে চান তারা।

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে ভারতের দিক থেকে বিভিন্ন সময়েই প্রতিশ্রুতি দেয়া হয়েছে কিন্তু তারপরও এধরনের হত্যাকাণ্ড বন্ধ হয়নি, এ বিষয়টি ধরেও বাংলাদেশ তাদের বক্তব্য তুলে ধরবে এবং এ ব্যাপারগুলো বাংলাদেশের জনগণ যে ভালোভাবে নিচ্ছে না সেটিও তারা ভারতীয় পক্ষকে জানাবেন।

এছাড়াও ভারতকে ধরনের ঘটনার স্থায়ী প্রতিকার খুঁজে বের করারও আহ্বান জানাবেন তারা।

বাংলাদেশের সীমান্ত এলাকায় এক যুবককে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছিল, যার ভিডিও চিত্র পরবর্তীতে প্রকাশ পায়, সে ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথাও আলোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসব ছাড়াও সীমান্ত সম্পর্কিত সব ইস্যু, যেমন চোরাচালান, মাদক চোরাচালান ইত্যাদি নিয়ে তার এই ভারত সফরে আলোচনা হবে বলেও জানিয়েছেন সাহারা খাতুন।

তিনি জানান এর পাশাপাশি ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের বিষয়েও বাংলাদেশ জোর দেবে বলে জানিয়েছেন সাহারা খাতুন।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻