
বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি ছাত্র সংগঠনের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে৻
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগের মধ্যে এই সংঘর্ষ হয়৻
ইসলামী ছাত্র শিবিরের তরফ থেকে দাবী করা হয়েছে নিহতদের দুজনই তাদের সংগঠনের সদস্য৻
এরা হচ্ছেন প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র মুহাম্মদ মুজাহিদ এবং ইংরেজী বিভাগের ছাত্র মাসুদ বিন হাবিব৻
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে৻
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই সংগঠনের সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়৻
ছাত্ররা এক দল আরেক দলের ওপর লাঠি, লোহার রড এবং ছুরি হাতে হামলা চালায়৻
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিজেও ছাত্রদের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন৻
পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ তলব করেন৻
এ ঘটনার পর কর্তৃপক্ষ আগামী ১৬ই ফেব্রুয়ারী পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন৻










