হোমসে অভিযান অব্যাহত

syria_homs

হোমসে হামলা৻

সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে৻

সিরিয়ায় সঙ্কট সমাধানের জন্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব আনা হয়েছিল তাতে ভিটো দিয়েছে চীন ও রাশিয়া৻

সিরিয়ায় প্রধান বিরোধী গ্রুপ এই ভিটোর নিন্দা করলেও সরকার তাকে স্বাগত জানিয়ে বলছে, এর ফলে প্রতিশ্রুত সংস্কারের উদ্যোগ আরও ত্বরান্বিত হবে৻

দেশটির উত্তরাঞ্চলে হোমসে বিদ্রোহী যোদ্ধারা বলছে শহরটিতে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর চারদিকে সেনাবাহিনীর ট্যাঙ্ক অবস্থান নিচ্ছে এবং কামান বসানো হচ্ছে৻

বিবিসির সংবাদদাতা পল উড হোমস থেকে জনাচ্ছেন তাকে বলা হয়েছে শুক্রবার রাতে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ এবং মর্টারের আঘাতের ফলে বিধ্বস্ত বাড়ীঘরের নীচ থেকে অনেক মৃতদেহ বের করা হচ্ছে৻

পল উড গোপনে হোমস গেছেন৻

তিনি জানাচ্ছেন তিনি এবং তার ক্যামেরাম্যান যখন হোমসে প্রবেশ করছিলেন তখন তারা ভারি মেশিনগান এবং বিস্ফোরণের আওয়াজ শুনতে পাচ্ছিলেন৻

তিনি বলছেন মনে হয় হোমসের ওপর প্রচন্ড বোমাবর্ষণ করা হচ্ছে আর বিরোধীদের দখলে থাকা এলাকাগুলো অবরোধ করে রাখা হয়েছে৻

শুধু মৃতদেহ

হোমস থেকে এক বিরোধী কর্মী বিবিসিকে বলেছেন, মৃতদেহ ছাড়া তাদের কাছে আর কিছু নাই৻

সিরিয়ার সরকার হোমসে বড় ধরণের হামলার খবর প্রত্যাখ্যান করে বলেছে, জাতিসংঘকে প্রভাবিত করার জন্য মৃতের সংখ্যা বাড়িয়ে বলা হচ্ছে৻

গত বছর প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হবার পরপরই হোমসে গোলযোগ শুরু হয়৻

এপ্রিল মাসে হোমসে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালানোর পর থেকে শহরটি প্রতিবাদের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে৻

সঙ্কট সমাধানের জন্যে নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব আনা হয়েছিল তাতে চীন ও রাশিয়া ভিটো দেবার পর বিশ্বের বিভিন্ন দেশে সিরিয়-সরকারবিরোধীরা তাদের দেশের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে৻

অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এবং ব্রিটেনের রাজধানী লন্ডনে বিক্ষোভকারীরা দূতাবাসের ভিতরে ঢুকে পড়েছিল৻

সমাবেশ হয়েছে

দামেস্কে অবশ্য রাশিয়া এবং চীনকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ করা হয়েছে৻

ভিটো দেয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইয়েমেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান বলেছেন সিরিয়ায় হত্যাকান্ডের জন্য রাশিয়া এবং চীনকে নৈতিক দায়িত্ব বহন করতে হবে৻

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সও রাশিয়া এবং চীনের সমালোচনা করেছে৻

তবে রাশিয়া এবং চীন তাদের পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছে শুধুমাত্র সিরিয়া সরকারকে দোষারোপ করে সমস্যা সমাধান করা যাবে না৻

চীন আরও বলেছে নিরাপত্তা পরিষদের হাতে সিরিয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেমন সোমালিয়ার খাদ্যাভাব দূর করা এবং গাজা৻

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻